মুম্বইতে ১২০০০ বর্গফুটের নয়া সম্পত্তি কিনলেন বিগ বি

বিগ বি এখানে থাকবেন না। শুধুমাত্র বিনিয়োগের জন্য তিনি এই সম্পত্তি কিনেছেন।” যদি অভিনেতার এই সম্পত্তি কেনা নিয়ে পার্থেননের বাসিন্দারা বেশ বিরক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি মানেও বিগ বি আবার কাজেও বিগ বি। বলিউডের নম্বর ওয়ান সুপারস্টারের সম্পত্তির খোঁজ কেউ নিয়েছেন, নেন নি তাইতো! সত্তর দশক থেকে আজ পর্যন্ত বলিউডের অন্যতম মাথা হিসেবে আরও রাজত্ব করে চলেছেন, অভিনেতা অমিতাভ বচ্চন। এত বছরের রাজত্ব তাঁর, সুতরাং তাঁর সম্পত্তির পরিমাণ হবে যে আকাশছোঁয়া, সেটাই স্বাভাবিক। এবার মুম্বাইতে ১২০০০ বর্গফুট জুড়ে আরেকটি নতুন সম্পত্তি কিনলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। পার্থেনন সোসাইটির ৩১ তলায় এই সম্পত্তি কিনেছেন বিগ বি। এই বিষয়টি ইটাইমসকে নিশ্চিত করেছেন নায়কেরই একজন ঘনিষ্ঠ সূত্র। তাঁর কথায়, “বিগ বি এখানে থাকবেন না। শুধুমাত্র বিনিয়োগের জন্য তিনি এই সম্পত্তি কিনেছেন।” যদি অভিনেতার এই সম্পত্তি কেনা নিয়ে পার্থেননের বাসিন্দারা বেশ বিরক্ত।

যদিও মুম্বইতে ইতিমধ্যেই বিগ বি-র ৬টি বাংলো রয়েছে। বর্তমানে ১০ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত বিগ বি-র প্রথম বাড়ি ‘জলসা’-তে পরিবারের সঙ্গে থাকেন তিনি। দ্বিতীয় বাংলোটি হল ‘প্রতীক্ষা’, ‘জলসা’-তে স্থানান্তরিত হওয়ার আগে এই বাড়িতে তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তৃতীয় বাংলোটি হল ‘জনক’, যেখানে তাঁর অফিস এবং চতুর্থ বাংলোটি ‘বৎস’। এগুলি ছাড়াও, ২০১৩ সালে তিনি আরও একটি বাংলো কেনেন, তার নামও ‘জলসা’। আর ষষ্ঠ সম্পত্তিটি তিনি ৬০ কোটি টাকার বিনিময়ে গত বছর কিনেছিলেন।

অমিতাভ বচ্চন কৃতি স্যাননকে ১০ লাখে একটি বাড়ি ভাড়া দিয়েছেন

গত বছর অমিতাভ বচ্চন তাঁর একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে অভিনেত্রী কৃতি স্যাননকে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির এক মাসের ভাড়া বাবদ কৃতি অমিতাভকে দেন প্রায় ১০ লাখ টাকা। এই বাড়িটি কৃতি ২ বছরের চুক্তিতে ভাড়া নিয়েছেন। এই ডুপ্লেক্সটি লোখান্ডওয়ালা রোডের আটলান্টিস বিল্ডিংয়ের ২৭ এবং ২৮ তলায় রয়েছে। কাজের ফ্রন্টে, বিগ বি-কে সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’-এ দেখা গিয়েছে। যে ছবি এখনও পর্যন্ত ৩৬০ কোটি টাকা আয় করে ফেলেছে। এছাড়াও বিগ বিকে শীঘ্রই দেখা যাবে, রশ্মিকা মান্দান্নার সঙ্গে ‘গুড বাই’-এ। যা আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের