ম্যানগ্রোভে ঝড়ের ক্ষতি ঠেকাতে বাংলার দ্বারস্থ মোদির গুজরাত-সহ ৬ রাজ্য

ম্যানগ্রোভ লাগিয়ে ঝড়ের ক্ষয়ক্ষতি ঠেকাতে বাংলার দ্বারস্থ হল মোদির গুজরাত-সহ দেশের ৬ উপকূলবর্তী রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য থাকায় বহু ঝড়ের বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দক্ষিণবঙ্গ-সহ কলকাতা। আমফান, বুলবুল-সহ একাধিক ঝড়ে বার বার বাংলাকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ। এবার ম্যানগ্রোভ লাগিয়ে ঝড়ের ক্ষয়ক্ষতি ঠেকাতে বাংলার দ্বারস্থ হল মোদির গুজরাত-সহ দেশের ৬ উপকূলবর্তী রাজ্য।

ঝড় হলে ম্যানগ্রোভ বর্মের ভূমিকা নেয়। ঝড়ের দাপট রুখে দেয় ম্যনগড়ভের অরণ্য। যার ফলে উপকূলে প্রবেশ করার আগে ঝড়ের গতি অনেকটা কমে যায়। প্রাকৃতিকভাবে প্রাকৃতিক বিপর্যয় রুখতে বাংলা আগেই উদ্যোগ নিয়েছে। সুন্দরবন অঞ্চলে এবং উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে রাজ্যের তরফে ম্যানগড়ভের চারা লাগানো হয়েছে। বাংলার সেই জ্ঞানকে এবার কাজে লাগাতে চায় বাকি দেশ। তাই মোদির গুজরাত-সহ দেশের ৬টি রাজ্য বাংলার দ্বারস্থ হল। বাংলার তরফে গুজরাতের প্রতিনিধিদের ৯ রকমের ম্যানগ্রোভ বীজ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে প্রযুক্তিও। এর আগে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং ওড়িশাও এই প্রযুক্তি চেয়েছিল বাংলার কাছে। ইতিমধ্যে রাজ্য বন দফতরের সচিব বিবেক কুমার-সহ চার জনের দল দিল্লি গিয়ে এই রাজ্যগুলির প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়েছেন।

উল্লেখ্য গোটা বাংলা মিলিয়ে ইতিমধ্যে ২৪১৩ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বসানো হয়েছে। মোট ১৫ কোটি ৫৬ লাখ ৪ হাজারটি ম্যানগ্রোভ গাছ বসানো হয়েছে। যার মধ্যে পূর্ব মেদিনীপুরে বসানো হয়েছে ২ কোটি ম্যানগ্রোভের চারা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বসানো হয়েছে ১২ কোটি ৫৬ লাখ ১০ হাজার চারা, উত্তর ২৪ পরগনায় বসানো হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ৪ হাজার।

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক