জাপানি নাগরিককে হত্যার দায়ে চার জেএমবি জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছে ইছাহাক আলী নামে এক জঙ্গি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাপানি নাগরিক হোশি কুনিওকে (Hoshio Kunio) হত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ (Jama’atul Mujahideen Bangladesh)- এর চার কুখ্যাত জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট (High Court)। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (Justice Md Mostafizur Rahman) ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের (Justice S M Masud Hossain Dolon) ডিভিশন বেঞ্চ ওই রায় ঘোষণা করেছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছে ইছাহাক আলী নামে এক জঙ্গি।

২০১১ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন জাপানি নাগরিক হোশি কুনিও (Hoshio Kunio)। রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাসের চাষে যুক্ত ছিলেন। ২০১৫ সালের ৩ অক্টোবর ওই কাচু আলুটারি গ্রামে ৬৬ বছর বয়সী কুনিওকে (Hoshio Kunio) গুলি করে হত্যা করা হয়। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার কুনিওকে (Hoshio Kunio) হত্যার দায়ে জেএমবির ৫ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি) হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি সাজাপ্রাপ্তদের পক্ষ থেকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের কড়া নাড়া হয়।

পাঁচ জঙ্গির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স (death reference) ও আসামিদের আপিল শুনানি শেষ হয় গত ১৯ সেপ্টেম্বর। এদিন বিচারপতিরা চার আসামির মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখেন। ওই চার জঙ্গি হলেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন (২১), লিটন মিয়া ওরফে রফিক (২৩), সাখাওয়াত হোসেন (৩২) ও আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়