মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালাল নববধূ

ইতিমধ্যেই স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে প্রতারণার শিকার হওয়া স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাঁচ দিন আগে বিয়ে হয়েছে। বিয়ের পরেই মধুচন্দ্রিমা (Honeymoon) যাপনে  কুয়াকাটায় গিয়েছিল নবদম্পতি। আর সেখানে গিয়েই নিজের স্বমূর্তি ধারন করল নববধূ। স্বামীকে মারধর করে প্রাক্তন প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই পর্যটকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে প্রতারণার শিকার হওয়া স্বামী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন বরগুনার বাসিন্দা মনিরুল ইসলাম (Monirul Islam)। পাঁচদিন আগে তাঁর সঙ্গে বিয়ে হয় বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা নুরে জান্নাতের (Nure Jannat)। মঙ্গলবার সকালে মধুচন্দ্রিমায় যান নবদম্পতি। সৈকতে ঘোরাঘুরির পরে দুজনেই সন্ধ্যায় হোটেলে ফেরেন। তার পরেই স্ত্রী নুরে জান্নাত ফের সৈকতে যাওয়ার অনুরোধ করেন। স্ত্রীর অনুরোধ ফেলতে পারেননি মনিরুল। সৈকতের জিরো পয়েন্টে খানিকক্ষণ ঘোরাফেরার পরে ফ্রাই মার্কেট পেরনোর পরেই আচমকা চার-পাঁচজন অজ্ঞাতপরিচয়ধারী মনিরুলের (Monirul Islam) উপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি মারতে থাকে। খানিকবাদে আক্রমণকারীদের সঙ্গে এলাকা ছেড়ে পালিয়ে যান নুরে জান্নাত। সৈকতে উপস্থিত পর্যটকরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আহত মনিরুলকে উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায়।

কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের (Tourist Police) ইন্সপেক্টর হাসনাইন পারভেজ (Hasnain Parvez) সংবাদমাধ্যমকে বলেন, ‘মনিরুল ইসলামকে (Monirul Islam) উদ্ধার করার পাশাপাশি তাঁর স্ত্রীর সন্ধানেও এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কিন্তু নুরে জান্নাতকে কোথাও পাওয়া যায়নি। সম্ভবত তিনি পালিয়েছেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়