২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সৌমেন্দুর বিরুদ্ধে, জেলাশাসককে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কাঁথি প্রভাতকুমার কলেজে সেই টেন্ডার দুর্নীতি মামলায় তদন্ত করে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দু কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। কাঁথি প্রভাতকুমার কলেজে সেই টেন্ডার দুর্নীতি মামলায় তদন্ত করে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন এ নিয়ে তাঁকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, কাঁথি প্রভাতকুমার কলেজের লেডিজ ও বয়েজ হস্টেল বিল্ডিং, লাইব্রেরি ও অধ্যাপকদের জন্য বিল্ডিং-সহ মোট ৬টি বিল্ডিংয়ের বেআইনিভাবে অনুমোদন দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, কোনওরকম টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ছাড়াই ওই বিল্ডিংগুলির অনুমোদন দেন। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সৌমেন্দু অধিকারী কাঁথি প্রভাতকুমার কলেজের প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় পর্বে তিনি এই অনুমোদন দিয়েছিলেন বলে অভিযোগ। এই নির্মাণ ঘিরে প্রায় ২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে আবু সোহেল নামে এক ব্যক্তি কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরে নিম্ন আদালত সেই অভিযোগের ভিত্তিতে সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। এরপর এফআইআর করে মামলা রুজু করে পুলিশ। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী ১১ নভেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এই ঘটনার তদন্ত করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের