মৃত্যুর আগে অমিতাভের কন্ঠ শুনে খানিকক্ষণের জন্যে চোখ খুলেছিলেন রাজু

তাঁর কানেও আমার কণ্ঠ পৌঁছেছিল। আর আমার কণ্ঠ পৌঁছন মাত্রই তিনি চোখ কিছুটা খুলেছিল। কিন্তু তারপরেই সব শেষ হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় অভিনেতা তথা কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের মৃত্যু বিনোদন শিল্পের জন্য একটি বড় ধাক্কা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে বলিউডের অনেক তারকারাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব গত ২১ সেপ্টেম্বর নয়াদিল্লির এইমস-এ মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে যান। সম্প্রতি, রাজু শ্রীবাস্তব কে শেষ শ্রদ্ধা জানাতে, অমিতাভ বচ্চন অসুস্থ অবস্থায় রাজুর জন্য একটি ভয়েস নোট পাঠানোর কথা স্মরণ করেছেন। রাজু শ্রীবাস্তব প্রায়শই বিভিন্ন স্টেজ শোতে প্রবীণ অভিনেতাকে অনুকরণ করতেন। আর এটাই তাঁর কেরিয়ারের শ্রেষ্ঠ দিক। আর অমিতাভ বচ্চনের কণ্ঠ নকল করেই তিনি বলিউডে প্রতিষ্ঠিত হয়েছিলেন। কিংবদন্তি তারকার প্রতি রাজুর নানা অনুরাগও প্রকাশ করতেন রাজু। প্রকৃতপক্ষে, রাজু তাঁর প্রথম দিনগুলিতে ‘জুনিয়র বচ্চন’ নামে পরিচিত ছিলেন।

রাজু শ্রীবাস্তবকে শেষ শ্রদ্ধা জানালেন অমিতাভ বচ্চন

সম্প্রতি, অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর টাম্বলারের নিজস্ব ব্লগে গিয়ে বলেন, তিনি কীভাবে শ্রীবাস্তবের চিকিৎসায় সাহায্য করার জন্য একটি ভয়েস নোট পাঠিয়েছিলেন। সেটা স্মরণ করে প্রবীণ অভিনেতা জানিয়েছেন, “আমার আরেক সহকর্মী বন্ধু এবং সৃজনশীল শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন, হঠাৎ অসুস্থ হয়ে সময়ের আগেই চলে গেলেন তিনি। তিনি অসুস্থতার সময়েই আমি তাঁর কাছের ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে তাঁর জন্য আমার একটি কণ্ঠ পাঠাই। যাতে তিনি আবার জেগে ওঠেন। তাঁর কানেও আমার কণ্ঠ পৌঁছেছিল। আর আমার কণ্ঠ পৌঁছন মাত্রই তিনি চোখ কিছুটা খুলেছিল। কিন্তু তারপরেই সব শেষ হয়ে গেল।”

স্ট্যান্ড-আপ কমিক, যিনি টানা ৪১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে মারা যান। তিনি কিশোর বয়স থেকেই বচ্চনের প্রবল ভক্ত ছিলেন। ছোটবেলায়, শ্রীবাস্তব কখনই বচ্চন সিনেমা মিস করতেন না এবং প্রায়শই স্ক্রিনে তাঁর মূর্তি দেখে স্কুলে যেতেন। তিনি তাঁর প্রথম ব্রেকও পান বিগ বির কণ্ঠ নকল করে। শ্রীবাস্তব, প্রথম মুম্বাই আসেন 1982 সালে। যখন বচ্চন কুলি ছবির শুটিংয়ের সময় মারাত্মক আঘাত পেয়েছিলেন। এমনকি শ্রীবাস্তব বচ্চনকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বাইরেও দাঁড়িয়ে থেকে অভিনেতার জীবনের জন্য প্রার্থনা করেছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের