চেতলা অগ্রণী’তে দেবীর চক্ষুদান করে ২৬৩টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিগ্রহে পুস্পার্ঘ্যও নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ৬টা ২১ মিনিট নাগাদ তিনি ভার্চুয়াল ভাবে প্রায় ২৬৩টি পুজো উদ্বোধন করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবীর চক্ষুদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। মহালয়ার দিন সন্ধ্যা ৬টা ১৮ নাগাদ তিনি উপস্থিত হয়েছিলেন চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে। সেখানের পুজো উদ্বোধন করার পরেই রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ২৬৩টি পুজোর উদ্বোধন করেন তিনি।

যোধপুর পার্কের পুজো উদ্বোধন করার পরে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন চেতলা অগ্রণী’তে। সেখানে প্রদীপ প্রজ্জ্বলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দেবীর তৃতীয় নয়নে ‘চক্ষুদান’ করেন। বিগ্রহে পুস্পার্ঘ্যও নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ৬টা ২১ মিনিট নাগাদ তিনি ভার্চুয়াল ভাবে রাজ্যের সমস্ত জেলার প্রায় ২৬৩ টি পুজো উদ্বোধন করেন।

উল্লেখ্য, এই বছর কলকাতার দুর্গাপুজো (DURGA PUJA) পেয়েছে ইউনেস্কোর সম্মান। তাই চলতি বছরের দুর্গোৎসবে আনন্দ দ্বিগুণ। কলকাতায় এই কারণেই গত ১ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছিল বর্ণময় মিছিলের। আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। জেলায় জেলায় আয়োজিত হয়েছিল শোভাযাত্রা। কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় আয়োজন করা হবে কার্নিভালেরও। পুজোর বাকি মাত্র ৫ দিন। তবে প্রতিমা ও মণ্ডপ দেখতে এখন থেকেই নেমেছে মানুষের ঢল।

এদিন চেতলা অগ্রণী’র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনদের আন্তরিকতার সঙ্গে বরণ করে নেওয়া হয়। আয়োজন ছিল ধামসা-মাদল ও শঙ্খধনি দিয়ে বরণের। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ‘ফেস্টুন’ ধরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘জয় মা দুর্গা’ গানের। এই গানে কন্ঠ রয়েছে সঙ্গীতশিল্পী তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়ের।  

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৪ এসওজি জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন