দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে আবহাওয়া বদলের ইঙ্গিত।  সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে উৎসবের পর ফের ছাতা সঙ্গে নিয়ে বেরোনোর প্রস্তুতি রাখতে হতে পারে শহরবাসীকে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশের পূর্বাংশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তন। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কয়েকটি দক্ষিণের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কাও রয়েছে। বুধবারও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।

আরও পড়ুনঃ বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

অন্য দিকে, উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ১০ ও ১১ নভেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ এবং দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ, আপাতত শীতের আমেজ কিছুটা বাধা পেতে পারে।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন