দাদার পছন্দের পুজোতে ডোনার অংশগ্রহণ, সঙ্গে নিজের হাতে মায়ের চক্ষুদান

তবে এবার যখন কলকাতায় আছি, ধুমধাম করে কাটাবো পুজো। ছোটবেলার মত পুজোতে এখনো অষ্টমীর দিন অঞ্জলি দিতেই হয়। নয়তো অসম্পূর্ণ হয়ে যায় পুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাচ-গান বাদে এবার একটি নতুন দায়িত্ব কাঁধে এল মহারাজ গিন্নীর। দেবী দুর্গাকে সাজানো এবং মায়ের চক্ষুদানের দায়িত্ব এলো ডোনা গঙ্গোপাধ্যায়ের কাঁধে। আর এই গুরু দায়িত্ব সাদরে গ্রহণ করলেন তিনি। পৌঁছে গেলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের টালিগঞ্জ শরৎ ব্যানার্জী রোডে আহেলী রেস্তোরাঁতে। যা একাধারে দাদার প্রিয় পুজোও বটে। সম্প্রতি, এই রেস্তোরাঁর একটি অনুষ্ঠানে এসেছিলেন ডোনা গাঙ্গুলি। আর তাঁকে আমন্ত্রণ জানানোও হয়েছিল সেই রেস্তোরাঁর দূর্গা মূর্তিতে রং করা এবং চোখ আঁকার জন্যে। মহারাজের বিশেষ পছন্দের পুজো বলে কথা, তাই দাদার স্ত্রীকেই মায়ের চক্ষুদানের জন্যে যোগ্য মানুষ বলে মনে করলেন সেই রেস্তোরাঁর কর্তৃপক্ষরা। এখানে এসে, তারকা স্ত্রী কথামতো মায়ের মূর্তিতে রং করলেন এবং চোখ দান করলেন। পাশাপাশি জানালেন তাঁর পুজোর অভিজ্ঞতা।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর কাছে পুজো সম্বন্ধীয় একাধিক প্রশ্ন রাখা হয়েছিল, আর সবেতেই দারুণ উত্তর দিলেন ডোনা। তাঁর কথায়, “দেবীর চক্ষুদান আমার কাছে প্রথম, তাই খুবই উত্তেজিত আমি। গত দু বছরে তেমন আনন্দ করতে পারেনি তবে এই বছর পুজো নিয়ে মেতে থাকবো। বাড়িতে পুজো হয়, পুজো হয়। এই বছর পাড়ার পুজো ৫০ বছর হবে, সুতরাং এই মজাটাও আছে। আগের বছর ছিলাম না কলকাতায়। মেয়ের কাছে ছিলাম। তবে এবার সানা একাই থাকবে। তবে এবার যখন কলকাতায় আছি, ধুমধাম করে কাটাবো পুজো। ছোটবেলার মত পুজোতে এখনো অষ্টমীর দিন অঞ্জলি দিতেই হয়। নয়তো অসম্পূর্ণ হয়ে যায় পুজো। দাদার সঙ্গে তেমন কোনো পুজো পরিকল্পনা নেই। খাওয়া-দাওয়া জমিয়ে হবে। নয়তো পুজোর কোনো মানেই থাকেনা।”

চারিদিকে পুজো পুজো গন্ধ। কলকাতার পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর বাঙালির পুজো মানেই সারাবছরের কর্ম ব্যস্ততার সাময়িক ইতি। সেলিব্রিটি থেকে আমজনতা সবাই একেবারে খোশমেজাজে থাকেন পুজোর এই চারটে দিন। বছরের আর পাঁচটা দিন দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও পুজোর এই চারটে দিন বেশিরভাগ তারকারাই কলকাতায় থাকতে পছন্দ করেন। যেমনটা পছন্দ করেন কলকাতার মহারাজ তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। সারা বছরই প্রাক্তন অধিনায়ক সৌরভ-ডোনা দুজনকেই দেশে-বিদেশে সফর করতে হয় কর্মসূত্রে। ডোনা গঙ্গোপাধ্যায় মহারাজের স্ত্রী হলেও আদতে তিনি একজন জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পী। বছরের প্রায় অর্ধেক সময়েই তিনি আন্তর্জাতিক ডান্স পারফরম্যান্সের দরুন বিদেশে সফর করেন। তবে সবটা সামলে অনেকদিন আগেই কলকাতায় ফিরেছেন তিনি। পুজোতে কলকাতাতেই থাকবেন মহারাজ গিন্নি। শুধু তাই নয়, কলকাতায় বিভিন্ন প্রভাবশালী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের