জলে ডুবেই মৃত্যু অঙ্কিতার, শরীরের চার-পাঁচ জায়গায় আঘাতের চিহ্ন

যদিও খুনের আগে তাকে যৌন নিপীড়ন করা হয়েছিল, সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্টে কিছু উল্লেখ করা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: হৃষিকেশের চিলা রোডের রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারীর (Ankita Bhandari) মৃত্যু হয়েছে জলে ডুবেই। ১৯ বছরের তরুণীর ময়নাতদন্তের (Postmortem) রিপোর্টে তেমনই উল্লেখ রয়েছে। সেই সঙ্গে অঙ্কিতার (Ankita Bhandari) শরীরের চার-পাঁচ জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে। যদিও খুনের আগে তাকে যৌন নিপীড়ন করা হয়েছিল, সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্টে কিছু উল্লেখ করা হয়নি।

গত ১৮ সেপ্টেম্বর রহস্যজনকভাবে নিখোঁজ হন উত্তরাখণ্ডের বিজেপি নেতা বিনোদ আর্যের (Vinod Arya) ছেলে পুলকিত আর্যের (Pulkit Arya) রিসর্টে কর্মরত রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারী (Ankita Bhandari)। পাঁচ দিন বাদে গত শুক্রবার হৃষিকেশের চিলা খাল থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। দেহ ব্যবসায় রাজি না হওয়ায় রিসর্ট মালিক পুলকিত আর্য (Pulkit Arya) ও রিসর্টের দুই কর্মী মিলেই তাকে ধাক্কা দিয়ে খালে ফেলে দিয়ে খুন করেছে বলে প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। অঙ্কিতাকে খুনের দায়ে ইতিমধ্যেই পুলকিত (Pulkit Arya) সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চাপের মুখে পড়ে শুক্রবার গভীর রাতেই অভিযুক্ত পুলকিত আর্যের রিসর্ট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। এমনকী অভিযুক্তের বাবা বিনোদ আর্যকেও বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিসর্টে যে যে কুকীর্তি চলত তা যাতে প্রকাশ না হয়ে পড়ে তার জন্যই তড়িঘড়ি রিসর্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবারই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত (Harish Rawat) প্রশ্ন তুলেছেন, কোনও ভিআইপির মনোরঞ্জনের জন্য অঙ্কিতাকে দেহ ব্যবসায় নামার জন্য লাগাতার চাপ দেওয়া হয়েছিল?

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে