শিবসেনার মালিকানা নিয়ে শীর্ষ আদালতে ধাক্কা উদ্ধবের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলীয় বিধায়কদের বিদ্রোহের জেরে আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর (Maharashtra CM) কুর্সি খোয়াতে হয়েছিল উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackray)। বাবা বালাসাহেব ঠাকরের (Bala Saheb Thackray) হাতে গড়া শিবসেনার (Shiv Sena) অধিকার নিয়ে বুধবার দেশের শীর্ষ আদালতে (Apex Court) জোর ধাক্কা খেলেন তিনি। শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Justice D Y Chandrachud) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আসল শিবসেনা কারা তা নির্ধারণ করা নিয়ে দেশের নির্বাচন কমিশনের (Election Commission Of India) সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করা হবে না। সুপ্রিম কোর্টের (Supreme Court) এদিনের রায়ের ফলে শিবসেনা হিসেবে একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন শিবিরের স্বীকৃতি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

কয়েক মাস আগেই বালা সাহেব ঠাকরে প্রতিষ্ঠিত শিবসেনায় ভাঙন ধরেছিল। ৫৫ বিধায়ক নিয়ে দল ভেঙে বিজেপির সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেছেন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। বিধায়কদের পরে উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শিন্ডে শিবিরে নাম লিখিয়েছিলেন শিবসেনার অধিকাংশ সাংসদ। দলের অধিকাংশ বিধায়ক ও সাংসদকে পাশে পাওয়ার পরেই শিবসেনার নাম ও প্রতীক ব্যবহার করার অধিকার চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন শিন্ডে। তাঁর ওই আর্জির পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে নোটিশ পাঠানো হয় উদ্ধবের কাছে।

নির্বাচন কমিশনের ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন বালাসাহেবের পুত্র। নির্বাচন কমিশন যাতে এ বিষয়ে কোনও ব্যবস্থা না সেই আর্জি জানান। মঙ্গলবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ওই আর্জির শুনানি শেষে উদ্ধব শিবিরের আর্জি খারিজ করে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, আসল শিবসেনা কারা তা ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ বিষয়ে কমিশন যে কোনও পদক্ষেপ নিতে পারে।  

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের