করতোয়ার তীরে লাশের স্তুপ, নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮

তার মধ্যে ৩০ জনই মহিলা। এছাড়া ২১টি শিশু রয়েছে। পাশাপাশি ১৭ জন পুরুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই করতোয়া নদীতে (Karatoya River) নৌকাডুবির (Boat Capsize) ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে ৩০ জনই মহিলা। এছাড়া ২১টি শিশু রয়েছে। পাশাপাশি ১৭ জন পুরুষ। এখনও পর্যন্ত নিখোঁজ চার জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। যদিও প্রশাসনের দেওয়া তথ্যের চেয়েও নিখোঁজদের সংখ্যা বেশি বলে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা।

গত রবিবার মহালয়ার (Mahalaya) দিন দুপুরে বদেশ্বরী মন্দিরে (Badeswari Temple) পুজো দেওয়ার জন্য পঞ্চগড় জেলার (Panchagarh Boat) বোদা উপজেলার আউলিয়া ঘাট থেকে নৌকায় চেপেছিলেন শতাধিক পূণ্যার্থী। মাঝ নদীতে অতিরিক্ত ভিড়ের চাপে নৌকাটি ডুবে যায়। তলিয়ে যান অধিকাংশ যাত্রী। বেশ কয়েকজন অবশ্য সাঁতার কেটে পাড়ে ওঠেন। দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকার্য শুরু করে প্রশাসন। দমকল কর্মীদের পাশাপাশি উদ্ধারকার্যে নামানো হয় ডুবুরিদেরও। দুর্ঘটনার প্রথম দিনে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরের দিন অর্থা‍ৎ সোমবার সন্ধ্যা পর্যন্ত আরও ২৬ জনের দেহ উদ্ধার হয়। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হয় ১৮ জনের দেহ। মৃতদের মধ্যে ৬১ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (Panchagarh Addl. DC) তথা নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় (Dipankar Roy) জানিয়েছেন, ‘নৌকাডুবিতে এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার হয়েছে। পরিজনদের দাবি করা তালিকা অনুযায়ী, এখনও চারজন নিখোঁজ। তাঁদের উদ্ধারে স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে নয় জন ডুবুরি তল্লাশি অভিযান চালাচ্ছেন। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলবে।’  

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!