পঞ্চমী ও ষষ্ঠীতে আকাশ পরিষ্কার, সপ্তমী থেকে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সপ্তমী থেকে নবমী পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পঞ্চমী ও ষষ্ঠীর দিনে আকাশ পরিস্কার থাকবে

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দু বছর পর বাংলায় মহা সমারোহে পালিত হতে চলেছে দুর্গা পুজো। কিন্তু বাংলার দুর্গোৎসব স্বমহিমায় ফিরলেও উৎসবের সেই আনন্দে তাল কাটতে পারে বৃষ্টি। সপ্তমী থেকে নবমী পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পঞ্চমী ও ষষ্ঠীর দিনে আকাশ পরিস্কার থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার এবং শনিবার অর্থাৎ পঞ্চমী এবং ষষ্ঠীর দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে রবিবার থেকে বৃষ্টি হবে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ মায়ানমারে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ ঘনীভূত হবে ৩০ তারিখ রাতে। ১ তারিখ সেটি ছোটখাটো সাইক্লোনের রূপ নিতে পারে। গতিপথ হবে সুন্দরবন, কলকাতা হয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকে।  ফলে ৩.৪ ও ৫ তারিখ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ও উপকূলবর্তী এলাকায়। ১ ও ২ তারিখ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। স্থলভাগের উপর দিয়ে যাওয়ার সময়ে শক্তি বাড়লে, নিম্নচাপটি অন্যরূপ নিতে পারে।

বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata Pujo Weather Update), উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত দিনভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যের দক্ষিণ অংশে। কলকাতার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা