প্রায় ৩.২৫ কোটি টাকা হাতিয়ে গায়েব ব্যবসায়ী, অভিযোগ দায়ের রবি কিষানের

২০১২ সালে রবি কিষাণ অভিযুক্ত জৈন জিতেন্দ্র রমেশকে ৩.২৫ কোটি টাকা দিয়েছিলেন। এখন তিনি তাঁর টাকা ফেরত চাইলে, রমেশ তাঁকে মাত্র ৩৪ লক্ষ টাকার ১২ টি চেক ফেরৎ দেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ভিত্তিক একজন ব্যবসায়ীর দ্বারা প্রতারিত হলেন জনপ্রিয় রাজনীতিবিদ তথা অভিনেতা রবি কিষাণ। রবি কিষাণের কাছ থেকে ওই ব্যবসায়ী প্রায় ৩.২৫ কোটি টাকা নিয়ে তাঁকে প্রতারিত করেছেন বলে অভিযোগ। গতকাল অভিনেতার জনসংযোগ কর্মকর্তা এই কথা প্রকাশ্যে এনেছেন। অভিযোগ, ২০১২ সালে রবি কিষাণ অভিযুক্ত জৈন জিতেন্দ্র রমেশকে ৩.২৫ কোটি টাকা দিয়েছিলেন। এখন তিনি তাঁর টাকা ফেরত চাইলে, রমেশ তাঁকে মাত্র ৩৪ লক্ষ টাকার ১২ টি চেক ফেরৎ দেন।

এই চেক অভিনেতা গোরখপুরের একটি SBI-এর শাখায় জমা দিলে তা বাউন্স হয়ে যায়। এটি গতবছরের ঘটনা। এরপর অভিনেতা চেক বাউন্স হওয়ার বিষয়ে জানতে চাইলে, রমেশের থেকে তিনি কোনও সন্তোষজনক উত্তর পাননি। এরপরেই অভিনেতা পুলিশের কাছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ গোরখপুর সদরের সাংসদকে আশ্বস্ত করেছে যে, তদন্তের ভিত্তিতে এই ঘটনার জন্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইন্ডিয়া টুডে-এর একটি প্রতিবেদনে রবির জনসংযোগ কর্মকর্তা বলেছেন, “রবি কিষানকে মুম্বাই-ভিত্তিক একজন ব্যবসায়ী প্রতারিত করেছেন। সাংসদ ২০১২ সালে অভিযুক্ত জৈন জিতেন্দ্র রমেশকে প্রায় ৩ কোটি টাকা দিয়েছিলেন। তবে, ব্যক্তিকে শোধ করার জন্য চাপ দেওয়ার পরে, তিনি রবিকে প্রতারণা করার চেষ্টা করেছিলেন।” উল্লেখ্য, রবি কিষান একজন অভিনেতা এবং রাজনীতিবিদ। তিনি হিন্দি, ভোজপুরি, তেলেগু এবং কন্নড় ছবিতে অভিনয় করেছেন। বলিউডে তিনি খুব একটা খ্যাতি অর্জন করতে না পারলেও ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন রবি। সঙ্গে তিনি একজন বিজেপি সংসদও।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক