T20I: স্কোর বোর্ডে শূন্যের ছড়াছড়ি, মুখ থুবড়ে পড়ল দঃআফ্রিকা

বোলারদের পারফরম্যান্সে ভারতীয় শিবিরে উচ্ছ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার যেভাবে ভেঙে পড়ল তাকে পতন বললে কিছুই বলা হবে না। মুখ থুবড়ে পড়ল বলাই বাঞ্ছনীয়। ৫০ রানও তারা অতিক্রম করতে পারেনি। হারিয়ে ফেলল ছয়-ছয়টি উইকেট।  ভারতীয় বোলারদের দাপট তাদের মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়েছে। শুরুতে যে ধাক্কা তারা খেয়েছে, সেই ধাক্কা তারা আর সামাল দিতে পারেনি। বলা যেতে পারে তারা আত্মসমর্পণ করেছে। 

ভারত এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিনের স্কোয়াডে একাধিক বদল করা হয়েছে। হার্দিক পাণ্ড্য এবং ভুবনেশ্বর কুমার না থাকায় দলে এলেন ঋষভ পন্থ এবং আর্শদীপ । দীপক চাহারকে দলে নেওয়া হল বুমরার জায়গায়। যুজবেন্দ্র চহালের জায়গায় এলেন রবিচন্দ্রন অশ্বিন।

প্রথম ওভারেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দীপক চাহারের বলে বোল্ড হন সেটা ছিল প্রথম ওভার। শুরু হয় পতনের সূত্রপাত। একে একে প্যাভিলিয়ন ফেরেন  কুইন্টন ডি’কক, রিলি রোসৌ, ডেভিড মিলার। কিছুটা রুখে দাঁড়ানোর চেষ্টা করেন মাক্রাম। তাও মেরেকেটে ২৫ রান করেন। 

একবার স্কোর বোর্ডের দিকে নজর দেওয়া যাক।

ডি কক এক

বাভুমা শূন্য

রোসৌ শূন্য

মাক্রাম ২৫

মিলার শূন্য 

স্টাবস শূন্য

এই খবর যখন লেখা চলছে, সেই সময় ক্রিজে রয়েছেন পার্নেল। ব্যক্তিগত ১৯ রানে খেলছেন। তাকে যোগ্য সঙ্গত দেওয়ার চেষ্টা করছে মহারাজ। ভারতীয় বোলারদের এই পারফরম্য়ান্স দেখে অনেকেই ইতিহাস বই নিয়ে ঘাঁটাঘাটি করতে শুরু করেছে। দেখতে চাইছে, এমন চোখ ধাঁধানো পারফরম্যান্স শেষবার কবে দেখা গিয়েছিল। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়