বাড়ি ছেড়ে প্রশিক্ষণ শিবিরে ৫০ যুবক, বাংলাদেশে পুজোয় জঙ্গি হামলার শঙ্কায় পুলিশ

জঙ্গি হামলা চালানোর জন্য ইতিমধ্যে ৫০ জন বাড়ি ছেড়ে গোপন ডেরায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী শনিবার দেবীর বোধনের মধ্যেই সূচনা হচ্ছে চলতি বছরের দুর্গা পুজোর (Durgapujo)। দেশের ৩২ হাজারের বেশি পুজোমণ্ডপে (Puja Pandal) চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তার মধ্যেই দুঃসংবাদ শোনালেন ঢাকার পুলিশ কমিশনার (Dhaka Metropolitan police Commissioner)  শফিকুল ইসলাম (Shafikul Islam)। বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের (Dhakeswari Mandir)  পুজো প্রস্তুতি খতিয়ে দেখার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘চলতি বছরেও পুজোয় জঙ্গি হামলার (Terrorist Attack) আশঙ্কা রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে (Social Media) প্ররোচনামূলক পোস্ট দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা চলতে পারে। দুইয়ের মোকাবিলার জন্য গোয়েন্দারা সতর্ক রয়েছেন।’ জঙ্গি হামলা চালানোর জন্য ইতিমধ্যে ৫০ জন বাড়ি ছেড়ে গোপন ডেরায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।  

গত বছর দুর্গাপুজোর সময়ে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্গাপুজোর মণ্ডপ ও মন্দিরে হামলা চালিয়েছিল মৌলবাদীরা। ওই হামলায় দু্জনের প্রাণহানিও ঘটেছিল। পুলিশের নিস্ক্রিয় ভূমিকার জন্য অধিকাংশ হামলাকারীই জামিনে মুক্তি পেয়েছেন। গত বছরের অবাঞ্ছিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য এ বছর সব পুজোমণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘন্টার জন্য আনসার বাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন রাখারও সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তা সত্বেও হামলার আশঙ্কা করছেন পুজো উদ্যোক্তারা।

এদিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পরে ঢাকার পুলিশ কমিশনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘দুর্গাপুজোয় যাতে নতুন করে কোনও অশান্তি না বাঁধে তার জন্য গত এক মাস ধরে কাজ করে চলেছি। গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি ৫০ জন বিশেষ প্রশিক্ষণ নিতে ইতিমধ্যে বাড়ি ছেড়ে গোপন ডেরায় চলে গিয়েছে। তারা কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন তা নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছি। আশা করি, আসরে নামার আগেই তাদের পাকড়াও করতে পারব।’ মূর্তি ভাঙচুর রুখতে ইতিমধ্যেই বিভিন্ন মণ্ডপ ও প্রতিমা গড়ার কারখানায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক