Delhi: দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকলে পেট্রোল পাম্পকে তেল নয়

কার্যকর ২৫ অক্টোবর থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির দূষণ রুখতে কঠোর সিদ্ধান্ত নিল আপ সরকার। আগামীদিনে দিল্লির প্রতিটি পাম্পকে রাখতে হবে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট। যে সব পেট্রোলপাম্প এই সার্টিফিকেট দেখাতে পারবে না, তাদের তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। নতুন এই নিষেধ কার্যকর হবে ২৫ অক্টোবর থেকে। এমনই সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার।

আপ সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রাই শনিবার জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর আপ মন্ত্রিসভা বৈঠকে বসেছিল। মূলত রাজধানীর দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে আপ মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, দিল্লি পরিবহন দফতর, দিল্লি পুলিশের যান নিয়ন্ত্রণ দফতরের পদস্থকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিল্লির প্রতিটি পেট্রোল পাম্পকে দেখাতে হবে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট। কোনও পেট্রোলপাম্প সেই সার্টিফিকেট দেখাতে না পারলে বা তাদের কাছে সার্টিফিকেট না থাকলে সেই পেট্রোলপাম্পকে তেল দেওয়া হবে না। আগামী ২৫ অক্টোবর থেকে কার্যকর হবে এই বিধিনিষেধ।

আপ সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, দিল্লির দূষণের মূল কারণ গাড়ির দূষণ। রাজধানীর অধিকাংশ গাড়ি চলে ডিজেলে।যে কারণে দূষণের মাত্রা অস্বাভাবিক। দূষণ রোধ করতে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজধানীর সব পেট্রোল পাম্পকে রাখতে হবে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট। আগামীদিনে সেই সব পেট্রোলপাম্পকে তেল সরবরাহ করা হবে, যাদের কাছে এই সার্টিফিকেট থাকবে। যাদের থাকবে না, তাদের তেল সরবরাহ করা হবে না। সিদ্ধান্ত কার্যকর হলে দিল্লির দূষণ কতটা নিয়ন্ত্রিত হয় সেটাই দেখার।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে