UN: জাতিসঙ্ঘে গান্ধিজি, দিলেন শিক্ষার ওপর ভাষণ

কাল আন্তর্জাতিক অহিংস দিবস

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বজুড়ে ২ অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালিত হয়। তার আগের দিন জাতিসঙ্ঘর সাধারণ সভায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে দেখা গেল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধিকে। দিলেন সংক্ষিপ্ত বক্তৃতা। বোঝালেন অহিংস আন্দোলনের গুরুত্ব। বলা হচ্ছে এই প্রথম জাতিসঙ্ঘের বিশেষ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় মহাত্মা গান্ধিকে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জাতিসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি এবং ইউনেস্কো মহাত্মাগান্ধি ইন্সটিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট (MGIEP )। অনুষ্ঠান হয়েছিল জাতিসঙ্ঘের সদর দফতরে। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন জাতিসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ, দ্য কিং সেন্টারের সিইও আটলান্টা বের্নাইস কিং-সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনেস্কো মহাত্মাগান্ধি ইন্সটিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডিরেক্টর অনন্থ দুরাইয়াপ্পা।

সেই অনুষ্ঠানে শিক্ষা সম্পর্কে গান্ধিজির রেকর্ড করা বক্তব্যের কিছুটা বাজিয়ে শোনানো হয়। মহাত্মা গান্ধিকে বলতে শোনা গেল সাক্ষরতা শিক্ষার শুরু বা শেষ নয়। শিক্ষা বলতে আমি বুঝি যা শিশু থেকে পরিণত একজন মানুষের মন, দেহকে পবিত্র করে তুলবে। তাদের দিতে হবে আধ্যাত্মিক শিক্ষা। শিক্ষা আমার কাছে এমন কিছু যা মানুষকে হৃদয়বান করে তুলবে।

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকের দিনে বিশ্ব মহাত্মা গান্ধির আদর্শ, তার শিক্ষাকে ভুলে গিয়েছে। বিশ্বজুড়ে বাড়ছে বিদ্বেষ।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার