কল্যাণী ‘টুইন টাওয়ার’ মণ্ডপে শর্ট সার্কিট, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রায় ১৫০ ফুটেরও উঁচু এই মণ্ডপ ঘিরে এবারে নদীয়া জেলায় উচ্ছ্বাস ছিল তুঙ্গে। অন্যান্য জেলার দর্শনার্থীরাও জমাচ্ছিলেন ভিড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণ্ডপের থিম ছিল ‘টুইন টাওয়ার’। তবে মহাষষ্ঠীর সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ওই মণ্ডপে শর্ট সার্কিট হয়। তাই দুর্ঘটনা এড়াতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় মণ্ডপটিতে। ঘটনা কল্যাণীর।

আইটিআই মোড় দুর্গোৎসব কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এবারে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। শুধুমাত্র মণ্ডপ (PANDAL) তৈরি করতেই খরচ হয়েছে ৪০ লক্ষ টাকা। আর জেলার এই প্যাণ্ডেল ঘিরে দর্শনার্থীদের উন্মাদনা ছিল তুঙ্গে। ভিড় হয়েছিল উপচে পড়া। তবে শর্ট সার্কিটের জেরে মালোয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টুইন টাওয়ারের আদলে গড়ে ওঠা এই থিমের প্যাণ্ডেলে এখন প্রবেশ নিষিদ্ধ।

প্রায় ১৫০ ফুটেরও উঁচু এই মণ্ডপ ঘিরে এবারে নদীয়া জেলায় উচ্ছ্বাস ছিল তুঙ্গে। অন্যান্য জেলার দর্শনার্থীরাও জমাচ্ছিলেন ভিড়। জনপ্লাবন সামাল দিতে নাজেহাল অবস্থা হয়েছিল পুলিশ ও স্বেচ্ছাসেবকদের। সেই মণ্ডপেই প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং