নাচতে নাচতে হৃদরোগে ছেলের মৃত্যু, শোকে প্রাণ হারালেন বাবাও

শোকে মূহ্যমান প্রতিবেশী

Share:

নিজস্ব প্রতিনিধি, পালঘর:  ছেলে গরবা নাচছিল। ছেলের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বাবাও। নাচতে নাচতে ছেলে আচমকাই জ্ঞান হারায়। বাবা এবং অনুষ্ঠানে উপস্থিত বাকিরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন।পড়ে যান মেঝেতে। পলকের মধ্যে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে। মৃতেরা হলেন মনীশ নারাপজি, সোনিগ্রা নারাপজি (মণীশের বাবা। মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে দুইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে।

প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছে গুজরাতের আনন্দ জেলায়। সপ্তমীতে সেখানে গরবা নাচের আয়োজন করা হয়। স্টেজে নাচছিলেন ২১ বছরে বীরেন্দ্র সিং রমেশ ভাই রাজপুত। নাচতে নাচতে আচমকাই সে জ্ঞান হারালে সেখানে উপস্থিত বাকিরা বীরেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, জম্মু-কাশ্মীর কিছুদিন আগে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটে। জন্মদিন উপলক্ষ্যে একটি বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নাচছিলে বছর ২০-য়ের এক যুবক। নাচতে নাচতে আচমকাই সে জ্ঞান হারায়। নাচের মঞ্চের আশপাশে থাকা মানুষজন দ্রুত যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তিনটি ঘটনাতেই দেখা যাচ্ছে মৃতেরা প্রত্যেকে তরুণ। চিকিৎসকমহল বলছে, তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণাত উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।  ফলে, সতর্কতা অবলম্বনের প্রয়োজন। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের