Jaipur: ১১ তলা থেকে খালি লিফটের খাদে পড়ে মৃত্যু পড়ুয়ার

বিল্ডারের বিরুদ্ধে মামলা রুজু

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ১১ তলা থেকে খালি লিফটের খাদে পড়ে মৃত্যু পড়ুয়ার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজমের রোডের একটি বহুতলে, রবিবার রাতে। মৃতের নাম কুশাগ্র মিশ্র। কুশাগ্র মণিপাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয়বর্ষের ছাত্র। কুশাগ্রে বাড়ি বেনারসে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সে বেনারস থেকে জয়পুরে এসে মণিপাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার রাতে ১১ তলা থেকে নামার জন্য সে লিফটের বোতাম টেপে। কয়েক সেকেন্ডের মধ্যে লিফটের বাইরের ও ভিতরের দরজা খুলে যায়। কুশাগ্র লিফট এসেছে মনে করে পা বাড়ালে চোখের পলকে ১১ তলা থেকে সোজা একতলায় পড়লে মাথা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। ভারী কিছু পড়ার আওয়াজ শুনে বহুতলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ছুটে গিয়ে দেখে লিফটের খাদে মাথা থেতলে পড়ে রয়েছে কুশাগ্র। সে পুলিশকে খবর দিলে পুলিশ ওই বহুতলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

বহুতলের বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে তারা বিল্ডারকে জানিয়ে এসেছে যে লিফট না থাকায় ওঠা-নামা করতে অসুবিধে হচ্ছে। বিশেষ করে অসুস্থ মানুষ এবং বয়স্করা প্রতিদিন সমস্যার মুখে পড়েন। বিল্ডারকে এও বলা হয়েছিল, যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। বহুবার বলার পরেও বিল্ডার সেই আর্জিতে সাড়া দিতে অস্বীকার করে। পুলিশ সেই বিল্ডারের খোঁজ শুরু করেছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে