নবমীতে পথ দুর্ঘটনায় কবলে পড়ে মৃত ২ যুবক

Share:

 নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার:নবমীতে দিঘার সমুদ্র জলোচ্ছ্বাসের মজা নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল হাওড়ার দুই পর্যটকের। দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পর্যটকের গাড়ি ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষতে মৃত্যু হল দুই যুবকের। দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে নটা নাগাদ দিঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে(National High Way) মারিশদা ভাঁইটগড় বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুই বন্ধু একটি গাড়িতে করে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মারিশদা ভাঁইটগড় বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় একটি পণ্য বোঝাই লরি পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পর্যটকের গাড়িটি। লরির পেছনে দুমড়ে মুচড়ে ঢুকে যায় ওই পর্যটকের গাড়ি। জাতীয় সড়ক(National Highway) অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার ওসি সৌমেন গুহ(OC Soumen Guha) নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।এরপর দ্রুত দু’জনকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষনা করেন। মারিশদা থানার পুলিশের পক্ষ থেকে মৃত যুবকের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত পণ্য বোঝাই লরি ও পর্যটকের(Tourist) গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ৷

মারিশদা থানার ওসি সৌমেন গুহ বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে৷ ঠিক কি কারণে এমন দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত দুই যুবক হাওড়া আন্দুলের(Andul) বাসিন্দা। মৃতদের নাম গাড়ির চালক শুভজিৎ মুখার্জি (৩০) ও আরোহী রনজিৎ কোলে ( ২৮)।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের