ইডির আপত্তি খারিজ, ১১ মাস বাদে জামিন পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

যদিও ওই জামিন আগামী ১৩ অক্টোবর থেকে কার্যকর হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অর্থ পাচার মামলায় (Money Launderring) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তদন্তকারীদের হাতে গ্রেফতারের ১১ মাস বাদে জামিন পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী (former Maharashtra home minister) অনিল দেশমুখ (Anil Deshmukh)। আজ মঙ্গলবার বোম্বে হাইকোর্টের (Bombay High Court) বিচারপতি এন জে জমাদার (Justice N J Jamadar) ইডির (Enforcement Directorate) আইনজীবীর আপত্তি খারিজ করে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) জমানার স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রবীণ এনসিপি নেতার জামিন মঞ্জুর করেছেন। ব্যক্তিগত এক লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দে্ওয়া হয়েছে।  যদিও ওই জামিন আগামী ১৩ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে ইডির (Enforcement Directorate) মামলায় জামিন পেলেও আপাতত জেলমুক্তি ঘটছে না দেশমুখের (Anil Deshmukh)। কেননা, তোলাবাজি মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই মামলায় জামিন মেলেনি।

গত বছরের ২ নভেম্বর অর্থ পাচার মামলায় মহারাষ্ট্রের ত‍ৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে (Anil Deshmukh) গ্রেফতার করেন ইডির (Enforcement Directorate) তদন্তকারীরা। তার পর থেকে জেলেই রয়েছেন তিনি। একাধিকবার বর্ষীয়ান এনসিপি নেতার জামিনের আর্জি খারিজ করে দেয় পিএমএলএ আদালত (PMLA Court)। এর পরে জামিন চেয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অনিল দেশমুখের (Anil Deshmukh) আইনজীবীরা। কিন্তু গত এপ্রিলে ওই আবেদন জানানো হলেও শুনানির দিন ধার্য হয়নি। বেশ কয়েক মাস বাদে শীর্ষ আদালতের (Apex Court) দরজায় কড়া নাড়েন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী।

তাঁর ওই আর্জির পরিপ্রেক্ষিতে বোম্বে হাইকোর্টের (Bombay High Court) ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের 9Supreme Court) বিচারপতিরা। অবিলম্বে বিষয়টির নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন। শীর্ষ আদালতের নির্দেশের পরেই অনিল দেশমুখের (Anil Deshmukh) জামিনের আর্জির শুনানি শুরু হয় বিচারপতি এন জে জমাদারের (Justice N J Jamadar) বেঞ্চে। স্বাস্থ্যের কারণ দেখিয়ে প্রবীণ নেতাকে জামিন দেওয়ার অনুরোধ জানান তাঁর আইনজীবীরা। ইডির (Enforcement Directorate) আইনজীবীর পক্ষ থেকে দেশমুখের (Anil Deshmukh) জামিনের বিরোধিতা করা হয়। অন্তত দুই সপ্তাহের জন্য মামলার শুনানি স্থগিতের আর্জি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Enforcement Directorate) আইনজীবী। তবে তাঁর আর্জিতে কর্ণপাত করেননি বিচারপতি।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক