ইছামতীতে মিলবে দুই বাংলা, আইন রক্ষায় নজর প্রশাসনের

এপার এবং ওপার বাংলার বহু মানুষ নিরঞ্জন উপলক্ষে মিলিত হন উত্তর ২৪ পরগনা জেলার টাকিতে ইছামতী নদীর ধারে। sssss

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর দুর্গা পুজোর নিরঞ্জনের দিন দুই বাংলার মাঝে বিভেদ রেখা মুছে দেয় ইছামতী নদী। এপার এবং ওপার বাংলার বহু মানুষ নিরঞ্জন উপলক্ষে মিলিত হন উত্তর ২৪ পরগনা জেলার টাকিতে ইছামতী নদীর ধারে। এবছরও সেই অনবদ্য মিলন দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে দুই পারের মানুষ। ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে বৈঠক করা হয়েছে। বিসর্জন ঘিরে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে এই বৈঠক করেছে বিএসএফ ও বিজিবি।

টাকিতে ইছামতীর ধারে এই বিসর্জন দেখতে ভিড় করেন দেশ বিদেশের বহু মানুষ। গোটা এলাকা ইতিমধ্যে বসিরহাট পুলিশের তত্ত্বাবধানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইছামতীর রাজবাড়ি ঘাট, ঘোষবাবুর ঘাট, সৈয়দপুরের ঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশের তরফে। ইছামতী নদীতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা টহল দেবেন। প্রস্তুত রাখা হয়েছে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ও মেডিক্যাল টিম।

প্রশাসনের তরফে ইছামতী নদীর মাঝে একটি দড়ি দিয়ে সীমারেখা টানা হয়েছে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা একটি দড়ি দিয়ে সীমারেখা চিহ্নিত করে রেখেছেন। বাংলাদেশের বিভিন্ন পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন করা হবে বাংলাদেশের সীমান্তে। একইভাবে ভারতের বিভিন্ন পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন করা হবে ভারতীয় সীমান্তে। প্রতিমা নিরঞ্জন নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে. জানান, ইছামতী নদীতে বিসর্জন ঘিরে সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভারত ও বাংলাদেশ, দুই দেশের প্রতিমার নৌকা ও দর্শনার্থীরা কেউ যাতে সীমান্ত অতিক্রম না করে সেই জন্য আগেভাগে বসিরহাট পুলিশ জেলার তরফে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের