তারাপীঠে মায়ের আবির্ভাব উপলক্ষে দিনভর চলবে পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ: আজ শনিবার শুক্লা চতুর্দশী তিথি । তারাপীঠে মায়ের অর্বিভাব দিবস।আর্বিভাব দিবস উপলক্ষে তারাপীঠে(Tarapith) তারা মায়ের আজ দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আজ ভোরে বিগ্রহকে মূল মন্দির থেকে বিরাম মঞ্চে নিয়ে আসা হয়।মাকে রাজবেশে সাজিয়ে এরপর মঙ্গল আরতি হয়।সেখানেই সারাদিন ধরে চলবে পূজা অর্চনা। আজ সারাদিন মায়ের কোন অন্নের ভোগ হবে না। আজ তারা মায়ের ভোগে দেওয়া হয় লুচি ও মিষ্টি। 

  এদিন সকল সেবাইতরা সারাদিন কিছু খাবেন না, থাকবেন উপবাসে।এরপর সন্ধ্যা আরতির পর বিগ্রহকে ফের মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে।এদিন পূর্নিমা তিথি পড়ে যাওয়ায় মাকে লক্ষী(Laxmi) রুপে পুজিত করা হয় । কথিত আছে পাল রাজত্বে সময় স্বপ্নাদেশ পেয়ে শুক্লা চতুর্দশীতে শ্মশান থেকে মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত(Jai Dutta) সদাগর। সেই উপলক্ষে শুক্লা চতুর্দশীর দিন মায়ের আর্বিভাব তিথি পালন করা হয়।

এদিন ভোরে মায়ের মঙ্গল আরতি দিয়ে পূজো শুরু হয়। এরপর মাকে পাঁচ রকম ফুল, ফল,লুচি ও মিষ্টি ভোগ দেওয়া হয় । আজ সারাদিন তারাপীঠে এই পুজো উপলক্ষে থাকবে সেবাইতদের চরম ব্যস্ততা। জানা গিয়েছে, তারাপীঠে আজ মা তারা পশ্চিম মুখে দিনভর বিরজমান থাকবেন। এমনিতেই সারা বছর মা উত্তর(North) মুখে বিরাজমান থাকেন।এদিন ভক্তরা প্রত্যেকেই মাকে স্পর্শ করে প্রার্থনা করার সুযোগ পান দিনভর। মাকে অর্থাৎমূল বিগ্রহকে বের করে আনা হয় মন্দির থেকে।এদিন তারাপীঠে ভক্ত সমাগম থাকে নজর কাড়ার মত।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের