আগামী ১১ অক্টোবর থেকে নিউমোনিয়ার নতুন ভ্যাকসিনের ট্রায়াল রাজ্যে

২০২১ সালের মে মাসে ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের উপরে নিউমোনিয়া ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয় ডিসিজিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অক্টোবর থেকে নিউমোনিয়ার নতুন ভ্যাকসিনের চতুর্থ পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে রাজ্যে। কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ওই পরীক্ষামূলক গবেষণা শুরু হবে বলে জানা গিয়েছে। মূলত ১৮ বছর বয়সী থেকে ৪৯ বছর বয়সী পর্যন্ত স্বেচ্ছাসেবকদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত এর আগে সারা দেশ জুড়ে ছয় সপ্তাহ থেকে ১৭ বছর বয়সী এবং পঞ্চাশোর্ধ্বদের শরীরে ‘প্রেভনার ১৩’ নামের নিউমোনিয়ার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। এর পরেই ২০২১ সালের মে মাসে ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের উপরেও নিউমোনিয়া ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয় ডিসিজিআই। জানা গিয়েছে ভারতে মোট পাঁচটি হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। মোট ২০০ জনের উপরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। বাংলায় একমাত্র স্কুল অব ট্রপিক্যাল মেডিসি-কেই বেছে নেওয়া হয়েছে ট্রায়ালের জন্য। এই ট্রায়ালে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হয়েছেন চিকিৎসক শান্তনু মুন্সী। স্বেচ্ছাসেবকদের কাউকেই প্লাসিবো দেওয়া হবে না বলেও গবেষকরা জানিয়েছেন।

বাংলায় এই গবেষণার ফেসিলিটেটর স্নেহেন্দু কোনার জানান, এর আগে সারা দেশে ছয় সপ্তাহ থেকে ১৭ বছর বয়সীদের উপর এবং পঞ্চাশোর্ধ্বদের উপরে ‘প্রেভনার ১৩’ নামের ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিশ্বের অন্যান্য জায়গায় গবেষণার তথ্যের সঙ্গে এই প্রতিষেধকের নিরাপত্তা সংক্রান্ত তথ্যের মিল রয়েছে। এরপর গত বছর ‘ডিসিজিআই’ এর তরফে ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের উপরেও ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেওয়া হয়। ভ্যাকসিন প্রয়োগের পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবকদের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না তা নথিভুক্ত করা হবে বলে জানান তিনি।

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের