স্ত্রীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে খুন, গ্রেফতার স্বামী

জমিজমা নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে খুন করার দায়ে মালদা জেলার চাঁচলে গ্রেফতার হল স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমাঝে অশান্তি হত। কিন্তু সেই ঝামেলা যে খুন খারাপির দিকে গড়াবে সেটা ঘুণাক্ষরে কেউই বুঝতে পারেননি। বুঝলেন শনিবার রাতে স্ত্রীর(Housewife) বিবস্ত্র হাত-পা বাঁধে দেহ পুকুর থেকে উদ্ধার হওয়ার পরে। আর সেই খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন স্বামী(Husband)। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের মালদা(Malda) জেলার চাঁচল(Chnachal) থানার বিরস্থলি গ্রামে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান জমিজমা নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। তবে এই খুনের পিছনে তৃতীয় কোনও মানুষের উপস্থিতি রয়েছে কিনা বা পরকীয়া যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, খুন হওয়া গৃহবধূর নাম রুকসানা খান। পুলিশের হাতে গ্রেফতার হওয়া স্বামীর নাম রাজা খান। তাদের ৪ বছরের একটি ছেলেও রয়েছে। বছর ছয়েক আগে বিরস্থলির বাসিন্দা রুকসানার সঙ্গে বিয়ে হয়েছিল ওই এলাকারই বাসিন্দা তথা পেশায় ইটভাটার শ্রমিক রাজার। বিয়ের পর থেকে রুকসানার সঙ্গে তাঁর বাপের বাড়িতেই থাকত রাজা। রবিবার রুকসানার মা সংবাদমাধ্যমের প্রতিনিধিকে জানান, ‘শনিবার রাতে গ্রামে ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেখান থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করেছে মেয়ে-জামাই। তার পর ওরা ঘুমোতে চলে যায়। এর পরেই এই কাণ্ড। জামাই আর তার ভাইয়ের সঙ্গে জমি নিয়ে অশান্তি চলছিল। মেয়েকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিল জামাই। জামাই আমার মেয়েকে খুন করেছে। ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

এলাকাবাসীদের দাবি, গতকাল রাত ১টা ১৫ নাগাদ তাঁরা রাজের চিৎকার চেঁচামেচি শুনতে পান। এরপর রুকসানার বাড়িতে গিয়ে দেখেন সেখানে রুকসানা নেই। কিন্তু বাড়ির মেঝেতে চারপাশে রক্ত ছড়িয়ে ছিল। তা দেখেই অনেকের সন্দেহ হয় রুকসানাকে খুন করা হয়েছে। কার্যত তাঁরাই ঘটনাটি চাঁচল থানার পুলিশকে জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাজাকে জিজ্ঞাসাবাদ করে। সেখানেই রুকসানাকে খুন করার কথা স্বীকার করে রাজা। এরপর বাড়ির পাশের পুকুর থেকে রুকস্নার বিবস্ত্র হাত-পা বাঁধা দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। রাতেই সেই দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। গ্রেফতার করা হয় রাজাকেও।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ