চুরি ৫০ বছর ধরে, ধরা পড়ল এই প্রথম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  বয়স তখন মাত্র আট। ওই বয়স থেকেই শুরু চুরি। গত ২২ বছর ধরে রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর-সহ বিভিন্ন এলাকায় লোহা, ছোটখাটো জিনিসপত্র চুরি করত। চুরি করতে করতে অন্যান্য চোরের সঙ্গে পরিচয় হয়। তারা সবাই মিলে একটি চক্র তৈরি করে। পরে চক্রের সদস্যরা এর বাড়ি ওর বাড়ি থেকে সোনার গয়না-সহ একাধিক দামি দামি অলংকার চুরি করতে শুরু করে। থানায় অভিযোগ জমা হতে হতে পাহাড়। পুলিশ চোরকে ধরতে নাস্তানাবুদ। অবশেষে শনিবার ঢাকায় পুলিশের হাতে ধরা পড়ে চোর। ধৃতের নাম জব্বার মোল্লা। তাকে জেরা করে চক্রের বাকিদেরও খুঁজে বের করে পুলিশ তাদের গারদে ঢোকায়। বাকিরা হল জামাল শিকদার, আবুল ও আজিম উদ্দিন।

উদ্ধার হয় চোরাই মাল। আর সেই সব উদ্ধার হওয়া জিনিসপত্র দেখে পুলিশ কার্যত বিস্মিত। উদ্ধার হয়েছে নয় ভরি সোনা, ৮২ ভরি রুপো এবং নগদ প্রায় ১৭ লক্ষ টাকা। চোরাই সোনা কেনার অপরাধে টাঙ্গি এলাকার গয়নার দোকানের মালিক মহম্মদ আনোয়ার হোসেন, তাঁতিবাজার এলাকার গয়না দোকান মালিক মহম্মদ আবদুল ওয়াহাবকে পুলিশ গ্রেফতার করেছে। উত্তম নামে আরও এক গয়না দোকানের মালিকের খোঁজ চলছে।

চোর ধরার খবর দিতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মহম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, প্রাথমিক জেরায় জব্বার জানিয়েছে, সে প্রায় ২০০ বাড়িতে চুরি করেছে। চুরি করা ৫০০ ভরি সোনা তাঁতিবাজার এলাকায় বিক্রি করে দিয়েছে। ২০০ ভরি সোনা সে বিক্রি করেছে টঙ্গী এলাকার অন্যান্য দোকানে।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস