টসের সময় শ্রীনাথের কীর্তিতে মাঠে হাসাহাসি। কিন্তু কেন?

রসিকতায় মজল বাকিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: অভাবনীয় ঘটনার সাক্ষী দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ। রবিবার ম্যাচ ছিল রাঁচিতে। টসের জন্য ডাকা হয় অধিনায়ক শিখর ধাওয়ান এবং দক্ষিণ আফ্রিকার অস্থায়ী অধিনায়ক কেশব মহারাজকে।

যথারীতি টস হবে। টস করার কথা ধাওয়ানের। শ্রীনাথ প্যান্টের পকেট থেকে টসের জন্য কয়েন বের করে ধাওয়ানের হাতে দিতে ভুলে গেলেন। শিখর ধাওয়ান এবং কেশব মহারাজ দুইজনে দুইজনের দিকে তাকায়। ম্যাচের ধারাবিবরণী দিচ্ছিলেন সঞ্জয় মঞ্জরেকর। বিষয়টি তাঁর চোখে পড়লে তিনি শ্রীনাথকে স্মরণ করিয়ে দেন। শ্রীনাথের তখন মনে পড়ল প্যান্টের পকেটে রয়ে গিয়েছে টসের কয়েন। দিতে হবে ধাওয়ানকে। মৃদু হেসে পকেট থেকে কয়েন বের করে ধাওয়ানের হাতে টসের কয়েন তুলে দেন। সামান্য ঘটনায় রসিকতায় মেতে উঠলেন শিখর ধাওয়ান, দক্ষিণ আফ্রিকার অস্থায়ী অধিনায়ক কেশব মহারাজ, সঞ্জয় মঞ্জরেকর।

এদিকে, টিম ইন্ডিয়া এদিনের ম্যাচের জন্য দলে দুটি পরিবর্তন করেছে। দলে নেওয়া হয়েছে শাহবাজ আহমেদ এবং ওয়াশিংটন সুন্দরকে। বাদ দেওয়া হয়েছে রতুরাজ গাইকোয়াড় এবং রবি বিষ্ণোইকে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও এদিনের ম্যাচে তিনটি পরিবর্তন করেছে। জর্ন ফর্টুইন রিজা হেন্ডরিকের স্থলাভিষিক্ত হয়েছেন টিম্বা বাভুমা এবং তাবরাইজ শামসি। অন্যদিকে, লাঙ্গি গিডির স্থলাভিষিক্ত হয়েছেন অ্যানরিক নোর্টজে।

শুরু থেকে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখে ভারত। প্রথম পাঁচ ওভারে তোলে মাত্র ১৯ রান। অভিষেক ম্যাচেই তাক লাগিয়ে দিলেন শাহবাজ। জানেমান মালানের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান। মালান এলবিডব্লু হয়েছিলেন। আম্পায়ার নট আউট দিলে ভারত রিভিউ দাবি করে। তাতে দেখা যায় মালান আউট। জয়ের জন্য ভারতকে করতে হবে ২৭৯ রান। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়