ঝাড়গ্রামের সাঁকরাইলে ধুমধাম করে লক্ষ্মীপূজো পালন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চিড়াকুটি সাথী ইয়ং স্টার ক্লাবের সার্বজনীন লক্ষী পূজো (Laxmi Puja)রবিবার আয়োজন করা হয়। এই ক্লাবের পুজো এবছর নবম বর্ষে পড়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর(Gopibhallavpur) বিধানসভার বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত । তিনি ফিতে কেটে পূজা মন্ডপের উদ্বোধন করেন।লক্ষ্মী পূজো উপলক্ষে দরিদ্র গ্রামবাসীদের হাতে বস্ত্র ও মশারি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। সেই সঙ্গে স্কুল পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি,সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ, বিশিষ্ট সমাজ সেবী অনুপ মাহাত, শান্তনু ভৌমিক, ভাগবত মান্না সহ আরো অনেকে।

এদিনের এই অনুষ্ঠান ঘিরে জঙ্গলমহলের সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক(MLA) ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো (Khagendra Mahato) বলেন, সমাজের প্রতি প্রত্যেকের কিছু দায়বদ্ধতা আছে। পরবর্তী প্রজন্মকে আমাদের শিল্প সংস্কৃতি ও অনুষ্ঠান সম্বন্ধে পরিচিত করতে হবে। এর দায় দায়িত্ব আমাদের।দু:স্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বইসহ পড়া সামগ্রী তুলে দেওয়ার বিষয়টিকে উল্লেখযোগ্য ভূমিকা বলে মন্তব্য করেন গোপীবল্লভপুরের বিধায়ক।

ক্লাবগুলিকে বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ ক্লাব সংগঠনগুলি সামাজিক দায়িত্ব পালনের অন্যতম স্তম্ভ। যেভাবে চিড়াকুটি (Chirakuti)সাথী ইয়াংস্টার ক্লাব সর্বজনীন লক্ষ্মী পূজার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে পালন করছেন তার জন্য তিনি ওই ক্লাবের সম্পাদক ও সভাপতি সহ জঙ্গলমহলের মানুষকে ধন্যবাদ জানান।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?