পাকিস্তানে চালু হল প্রথম মহিলা পরিচালিত থানা

রাওয়ালাকোটের পরে আজাদ জম্মু ও কাশ্মীরের বাকি দুই বিভাগীয় সদর দফতর মুজাফফরাবাদ ও মিরপুরেও একটি করে মহিলা থানা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রক্ষণশীলতার পর্দা অবশেষে ভাঙল। ইতিহাস গড়ে আজাদ জম্মু ও কাশ্মীরের রাওয়ালাকোটে সম্পূর্ণ মহিলাদ্বারা পরিচালিত প্রথম থানা চালু হল। সোমবার পাকিস্তান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সোহেইল হাবিব তাজিক এটি উদ্বোধন করেন। নতুন মহিলা থানার দায়িত্ব পেয়েছেন সাব-ইন্সপেক্টর জাহিদা হানিফ। প্রাথমিকভাবে থানায় মোট ১১ জন মহিলা পুলিশ কর্মী রাখা হয়েছে।

দেশের প্রথম মহিলা থানার কাজ কী হবে, তাও খোলসা করেছেন দেশের পুলিশ পরিদর্শক সোহেইল হাবিব তাজিক। তিনি জানিয়েছেন, ‘কর্মক্ষেত্রে বা শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের হয়রানি, সাইবার স্টকিং, শিশু নির্যাতন,পারিবারিক সহিংসতা, সম্পত্তি সংক্রান্ত বিরোধের অভিযোগ নিয়ে তদন্তের দায়িত্বে থাকবেন মহিলারা।’

পাকিস্তানে লিঙ্গবৈষম্য ক্রমশই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। লিঙ্গ বৈষম্যের দিক থেকে বিশ্বে এই মুহুর্তে পাকিস্তানের স্থান ১৫৩তম। মাত্র তিনটি দেশ ইমরান খানের দেশের পিছনে রয়েছে। অনেক মহিলাই কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হলেও আরও লাঞ্ছনার ভয়ে মুখ খুলতে চান না। মহিলারা যাতে তাঁদের বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদ জানানোর মতো সাহস অর্জন করেন, সে কথা মাথায় রেখেই সম্পূর্ণ মহিলা পরিচালিত থানা চালু করা হল। রাওয়ালাকোটের পরে আজাদ জম্মু ও কাশ্মীরের বাকি দুই বিভাগীয় সদর দফতর মুজাফফরাবাদ ও মিরপুরেও একটি করে মহিলা থানা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় বরাবরই আজাদ জম্মু ও কাশ্মীর তুলনামূলকভাবে শান্তিপূর্ণ। কিন্তু পরিসংখ্যান বলছে, ইদানিং এই অঞ্চলে মহিলাদের উপরে হিংসার সংখ্যা বেড়ে চলেছে। পুলিশ বাহিনীতেও পুরুষ কর্মী-আধিকারিকদের তুলনায় মহিলা কর্মীর সংখ্যা কম। আজাদ জম্মু ও কাশ্মীরে যেখানে পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা আট হাজারের কাছাকাছি, সেখানে মহিলা পুলিশ কর্মীর সংখ্যা মাত্র ১৫০। ২০১৬ সালের অক্টোবরে শায়েস্তা হুসাইনে নামে এক মহিলা পুলিশ আধিকারিককে সদর থানার স্টেশন হাউস অফিসার হিসেবে নিয়োগ করা হয়। ১৩ বছর ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মুজাফফরাবাদের পুলিশ ট্রেনিং স্কুলে প্রধান আইন প্রশিক্ষকের (পরিদর্শক) দায়িত্বে রয়েছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার