বীরভূমে এবার শুরু হল দুয়ারে সিঁদুর খেলা কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: দুয়ারে সরকার, দুয়ারে রেশন প্রকল্পের পর এবার শুরু হল দুয়ারে সিঁদুর খেলা। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে শুরু হল দুয়ারে সিঁদুর খেলা কর্মসূচি। এদিন চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নবনীতা ঘোষের(Nabanita Ghosh) নেতৃত্বে তৃণমূলের মহিলা শাখার কর্মীরা গ্রামের সাধারণ মানুষের দুয়ারে গিয়েই বিজয়ার শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি সিঁদুর খেলেন। মিষ্টিমুখ করিয়েই চলে জনসংযোগ(Public Relastion)।এছাড়াও কোনও সমস্যা হচ্ছে কিনা, সে সম্পর্কে খবরাখবরও নেওয়া হয়।

যদি কেউ কোনও সমস্যায় পড়ে থাকেন, তাহলে সমাধানের ব্যবস্থাও করে দেওয়া হয়। তৃণমূলের কর্মী সমর্থকদের পাশাপাশি নেত্রীরাও অংশ নেন ওই কর্মসূচিতে। চিনপাই অঞ্চলের বিভিন্ন বুথে এই কর্মসূচি পালন করা হয়। জানা গিয়েছে অভিনব এই উদ্যোগকে ঘিরে বীরভূমে(Birbhum) রীতিমতো সাড়া পড়ে গিয়েছে মহিলাদের বিভিন্ন সমস্যা থাকে অনেক সময় তারা প্রকাশ্যে তা বলতে পারেন না কিন্তু এই কর্মসূচিতে একদম নিজের কাছে শাসকদলের জনপ্রিয় নেত্রীকে পেয়ে আপ্লুত সাধারণ গৃহবধূরা(House Wife)।

অনেকেই লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সমস্যায় সুপরামর্শ নেন দুয়ারে উপস্থিত তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বের কাছ থেকে। রীতিমতো শঙ্খ বাজিয়ে, সিঁদুর মেখে, একে অপরের মুখ রাঙিয়ে তোলেন। অনুব্রত মণ্ডলবিহীন (Anubrata Mondal)বীরভূমে মহিলা কংগ্রেস নেতৃত্বের জনসংযোগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।সামনের বছর পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে বীরভূমে পঞ্চায়েত ভোটে ঘাসফুল শিবিরকে গুট ময়দানে শক্ত করতে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের এই উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ হবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের