৮০ তে শাহেনশাহ, নায়কের জন্মদিন উদ্দেশ্যে বিশেষ আয়োজন কলকাতার ফ্যানক্লাবের

অমিতাভের ৮০ তম জন্মদিন পালন ঘিরে কলকাতার শ্রীধর রায় রোডের অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান্স ক্লাবের সদস্যদের উৎসাহ-উদ্দীপনা আজও প্রমাণ করে যে, অমিতাভ এখনও জনমানুষে শাহেনশাহ হয়েই রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১১ অক্টোবর। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন। দেখতে দেখতে ৮০ বছরে পা দিলেন তিনি। প্রায় কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন তিনি। নিজস্ব অভিনয় এবং ব্যক্তিত্ব গুণে আজও থেকে আশি সকলের মনে রাজত্ব করে চলেছেন তিনি।

বলা চলে, বলিউডের উন্নতি তাঁর হাত ধরেই। বলিউডের তৎকালীন সময়ের একমাত্র অভিনেতা যিনি আজও বলিউডে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। তিনি সুপারস্টার নন, তিনি মেগাস্টার। বলিউডের এ যাবৎ কালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা অমিতাভ বচ্চন। গোটা বিশ্ব জুড়ে তা অসংখ্য ভক্ত।

অমিতাভের জন্মদিনের কয়েকদিন আগেই ঘোষিত হয়েছিল যে, অমিতাভের ৮০ তম জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ফিল্ম অর্গানাইজেশনের তরফ থেকে দেশজুড়ে প্রায় ২২ টি প্রেক্ষাগৃহে অমিতাভের ১১ টি আইকনিক ছবি প্রি-রিলিজ করা হবে। অমিতাভের ঝুলিতে প্রায় তিনশোর অধিক সিনেমা রয়েছে। পাশাপাশি রয়েছে পদ্মশ্রী, পদ্মভূষণ, ২ বার জাতীয় পুরস্কার, একাধিক সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, একাধিক ন্যাশনাল অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন।

আর সবটাই ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের অসামান্য অবদানের জন্যে। আজ তাঁর জন্মদিন উপলক্ষে দেশের কোণায় কোণায় তাঁর জন্মদিন উদযাপন করছেন তাঁর ভক্তরা। পিছিয়ে নেই কলকাতা।

জীবন্ত কিংবদন্তির কাছে গিয়ে তাঁর জন্মদিন পালন করতে পারলেও তাঁর ছবি দিয়েই চলছে সেলিব্রেশন, কেক কাটা। ৮০ বছরে অমিতাভ পদার্পণ বচ্চনের জন্মদিনের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে কলকাতার অমিতাভ বচ্চন ফ্যানস ক্লাবের সদস্যরা সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অমিতাভ বচ্চনের ৮০ তম জন্মদিবস পালন করার উদ্যোগ নিয়েছে।

এমনকি অমিতাভ বচ্চনের সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করে পূজা অর্চনার ব্যবস্থা করেছেন তাঁরা। অমিতাভ বচ্চনের ফ্যানস ক্লাবের ১০০ জন সদস্য অমিতাভ বচ্চনের ছবি সম্বলিত একটি টি-শার্ট যে যার গায়ে জড়িয়ে মেগিস্টারকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।

সুতরাং অমিতাভের ৮০ তম জন্মদিন পালন ঘিরে কলকাতার শ্রীধর রায় রোডের অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান্স ক্লাবের সদস্যদের উৎসাহ-উদ্দীপনা আজও প্রমাণ করে যে, অমিতাভ এখনও জনমানুষে শাহেনশাহ হয়েই রয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের