আজ ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার ভবানীপুরে

ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে বুধবার অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই মঞ্চে হাজির থাকবেন রাজ্যের বিভিন্ন শিল্পপতি, বিদ্বজন

Share:

নিজস্ব প্রতিনিধি: ইকো পার্কে (Eco park) বিজয়া সম্মিলনীতে বুধবার অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই অনুষ্ঠান মঞ্চে হাজির থাকবেন রাজ্যের বিভিন্ন শিল্পপতি, বিদ্বজন, ক্রীড়াবিদ ও টলিউড তারকা। এদিনের পর আগামী বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সেখানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ‌্যমন্ত্রী। প্রসঙ্গত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার ইকো পার্কের মিষ্টিকাতে এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা সহ সব দফতরের সচিবরা। থাকার কথা রয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়া-সহ রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিদের।

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বুধবার ইকো পার্কের পর ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো। ওই দিন বিকেল সাড়ে তিনটেয় ভবানীপুরে উত্তীর্ণ হলে সম্মেলন হবে। ভবানীপুরের পর রাজ্যের জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে। বস্তুত এই সম্মেলনের মাধ্যমে জনসংযোগের কাজটা সেরে ফেলবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভবানীপুরে বিজয়া সম্মিলনীর সময় ও স্থান টুইট করে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। প্রসঙ্গত দীর্ঘ দু বছর পর এ বছর ধুমধাম করে রাজ্যে পালিত হয়েছে দুর্গা পুজো। দুর্গা পুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় এ বছর পুজো উদযাপনে আলাদা মাত্রা যোগ হয়েছে। রেড রোডে ধুমধাম করে আয়োজিত হয়েছে পুজো কার্নিভাল। যেখানে ৯৪টি পুজো কমিটি যোগ দিয়েছিল। প্রত্যেক পুজো কমিটি নিজেদের পরিবেশনা তুলে ধরেছে নাচ ও গানের মাধ্যমে। কার্নিভালে পরিবেশনা তুলে ধরেছিল কলকাতা পুলিশও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেছিলেন। উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধি-সহ শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্ট মানুষজন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে