আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের জেলায় জেলায় বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী, করবেন জনসংযোগ

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র বিজয়া সম্মিলনী করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ভবানীপুর থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বিজয়া সম্মিলনীর সূচনা করবেন তৃণমূল সুপ্রিমো। ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। একটি টুইট করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের স্থান-কাল জানিয়েছেন তিনি। ওই দিন বিকেল সাড়ে তিনটেয় ভবানীপুরে উত্তীর্ণ হলে সম্মেলন হবে বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র। আর এর পরেই জেলায় জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, ১৩ অক্টোবর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে চারটি সম্মিলনী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরদিন ১৪ অক্টোবর, শুক্রবার মুর্শিদাবাদ জেলায় তিনটি সম্মিলনী করবেন তিনি। এরপর, ১৫ অক্টোবর পশ্চিম মেদিনীপুরে সম্মিলনীতে যোগ দিতে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে চারটি জনসভা করার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। এরপর ১৬ অক্টোবর কলকাতায় দু’টি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী আবার চলে যাবেন উত্তরবঙ্গে। ১৭ অক্টোবর শিলিগুড়িতে বিমান বন্দরে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ১৮ এবং ১৯ অক্টোবর কোচবিহারে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন তিনি। ২০ এবং ২১ অক্টোবর দার্জিলিংয়ে দু’টি করে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পরদিন ২২ অক্টোবর শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর দু’টি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে এই কর্মসূচির রদবদলও হতে পারে। উল্লেখ্য আজ, বুধবার ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই অনুষ্ঠান মঞ্চে হাজির থাকবেন রাজ্যের বিভিন্ন শিল্পপতি, বিদ্বজন, ক্রীড়াবিদ ও টলিউড তারকা।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে দলের তরফে রাজ‌্যব‌্যাপী পাঁচশোটির বেশি ‘বিজয়া সম্মিলনী’ সভার কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। এই ‘বিজয়া সম্মিলনী’ থেকেই জোড়াফুল শিবিরের রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। এই সম্মিলনী থেকে রাজ‌্য সরকারের নানা জনকল‌্যাণমূলক প্রকল্প ও পরিষেবা আরও কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে দলের তরফে গাইডলাইন দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ