‘দয়াবেন’-এর অদ্ভূত কন্ঠস্বরই কাল! গলার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দিশা ভাকানি

দিনে ১১-১২ ঘণ্টা একটানা শুটিং করতেন তিনি, তাও এরকম কণ্ঠস্বরে। তবে এই কণ্ঠের জন্যই তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’ বেশ কয়েক বছর ধরেই সনি সাব টিভি চ্যানেলে দাপিয়ে বেড়াচ্ছে এই শো। মজার এই শোয়ের দর্শক দেশজুড়ে ভুরি ভুরি। বিশেষ করে, যাদের অভিনয়ের দরুণ এই শোয়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া স্থান পেয়েছিল এবং মানুষের মনে দারুণ প্রভাব সৃষ্টি করেছিল তাঁরা হলেন এই শোয়ের মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছিলেন তাঁরা অর্থাৎ জ্যাঠালাল এবং তাঁর স্ত্রী দয়াবেন। তবে এই শোয়ের কয়েকটি সিজনে দেখা যায় নি দয়াবেন অর্থাৎ দিশা ভাকানিকে। জ্যাঠালাল এবং তাঁর মজার রসায়নে বুঁদ হয়ে থাকতেন দর্শকরা। কিন্তু দিশা ভাকানির অনুপস্থিতে সেই আগের মতো জোশ নেই ধারাবাহিকে, এমনটাই দাবি ভক্তদের।

আপাতত দিশার ফেরার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। তবে অভিনেত্রী দিশা অনেক আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। কারণ হিসেবে ছিল মাতৃত্বকালীন ছুটি। তবে তাঁর সন্তান হয়ে গিয়েছে অনেকদিন। তারপরেও অভিনেত্রীর অভিনয়ে না ফেরার কারণ হিসেবে উঠে এসেছে ভয়ানক তথ্য। মুম্বই সংবাদমাধ্যম অনুযায়ী, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে দয়াবেনের চরিত্রে অভিনয়ের জন্যে তাঁকে অদ্ভুত কণ্ঠ করতে হয়, সেই কারণেই তিনি গলার ক্যান্সারে (Throat Cancer) ভুগছিলেন তিনি। ২০১০ সালে, দিশা ভাকানি একবার দয়াবেনের অদ্ভুত কণ্ঠের কারণে বলেছিলেন প্রতিবার একই কণ্ঠস্বর বজায় রাখা খুব কঠিন হয়ে পড়েছিল তাঁর পক্ষে, তবে ঈশ্বর সদয় ছিলেন কারণ এটি কখনও তাঁর কণ্ঠের ক্ষতি করেনি বা গলার কোনও সমস্যা তৈরি করেনি। দিনে ১১-১২ ঘণ্টা একটানা শুটিং করতেন তিনি, তাও এরকম কণ্ঠস্বরে। তবে এই কণ্ঠের জন্যই তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগের।

বর্তমানে দয়াবেনের চরিত্রটি বিদ্যমান নেই। কারণ অভিনেত্রী আর অভিনয়ে ফিরবেন না। নির্মাতারা এই চরিত্রে নতুন মুখের সন্ধান করছেন। গুজব ছিল যে দয়াবেনের চরিত্রটি ঐশ্বর্য সাখুজা বা কাজল পিসাল অভিনয় করবেন, তবে এখনও নিশ্চিত হয় নি কিছু। তবে, তারক মেহতার চরিত্রে অভিনয় করা শৈলেশ লোধাকেও শচীন শ্রফের পরিবর্তে নেওয়া হয়েছে। এরকম এক একটা জনপ্রিয় চরিত্রের বদল দেখে ভক্তরাও বিরক্ত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের