কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্য ডোনার নাচের দলকে পুরস্কার দেবে রাজ্য

পুজো কার্নিভালে রেড রোডে অংশ নিয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের ছাত্র ছাত্রীরা। আর সেই নাচের জন্য বিশেষ পুরস্কার দেবে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো কার্নিভালে রেড রোডে অংশ নিয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের ছাত্র ছাত্রীরা। আর সেই নাচের জন্য এবার সৌরভপত্নীর নাচের দলকে বিশেষ পুরস্কার দেবে রাজ্য সরকার। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

গত ৮ অক্টোবর রেড রোডে দুর্গা পুজোর কার্নিভালে নৃত্য পরিবেশন করে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরীর ছাত্র ছাত্রীরা। সদ্য চিকুনগুনিয়া থেকে উঠে অসুস্থ শরীর নিয়েও ছাত্র ছাত্রীদের যথাযথভাবে প্রশিক্ষণ দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। কাজের প্রতি এই নিষ্ঠা এবং পরিবেশনার জন্য এই বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত গত শনিবার বিকেলে রেড রোডের পুজো কার্নিভাল মুখ্যমন্ত্রী নিজেই সাজাতে চেয়েছিলেন সম্পূর্ণ বাংলার সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের আদলে। মঞ্চটি তৈরি হয়েছিল অনেকটা রাজবাড়ির স্থাপত্যের আদলে। সেই কার্নিভালে অংশ নিয়েছিলেন আদিবাসী মহিলারাও। লোকসংগীত ও লোকনৃত্যও পরিবেশিত হয়েছিল অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রী আমলাদের নজর কেড়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের ছাত্রছাত্রীদের নৃত্য। অবশেষে বিশেষ পারদর্শিতার জন্য মিলল পুরস্কার।

প্রসঙ্গত পুজোর মাঝেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডোনা গঞগোপাধ্যায়অকে। নবমীর রাতে তাঁকে আলিপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে ডেঙ্গু ভাবা হলেও পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানতে পারেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন। এরপর চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। রেড রোডে পুজো কার্নিভালে স্বয়ং ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনা করার কথা ছিল। কিন্তু আচমকা অসুস্থ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। তবে নিজের স্কুলের ছাত্রছাত্রীদের মহড়া দিয়েছিলেন তিনি। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে রেড রোডে নৃত্য পরিবেশনা করেন দীক্ষা মঞ্জরীর ছাত্র ছাত্রীরা।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের