জরুরী বৈঠকে G-7 গোষ্ঠীর নেতারা, পুতিনের সঙ্গে কথায় নারাজ জেলেনস্কি

শীর্ষনেতারা ভার্চুয়াল বৈঠকে বসেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিয়েভের ওপর এক লপ্তে রাশিয়ার ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা এবং তার জেরে বহু মানুষের মৃত্যুতে উদ্বিগ্ন আন্তর্জাতিকমহল। জি-সেভেন গোষ্ঠীর শীর্ষনেতারা ভার্চুয়াল বৈঠকে বসেন। তাঁরা কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছেন। কাঠগড়ায় তুলেছেন পুতিনকে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, তিনি কোনওভাবেই পুতিনের সঙ্গে কথা বলবেন না। কথা বলার প্রশ্নই ওঠে না। রাশিয়া বিনা কারণে একটি স্বাধীন দেশের ওপর হামলা চালিয়েছে। হামলায় বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। বহু মায়ের কোল খালি হয়ে গিয়েছে। এই সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আর কোনওভাবেই আলোচনায় বসা সম্ভব নয়। প্রেসিডেন্ট জি-সেভেন গোষ্ঠীর শীর্ষনেতাদের অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্যের আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর অনুরোধ, রাশিয়ার বিরুদ্ধে জারি করা হোক আরও কঠোর বিধিনিষেধ।

আগ্রাসনের প্রথম দিকে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রেসিডেন্ট পুতিন বেশ কয়েকবার বৈঠকে বসেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি ছিল একটাই-, সীমান্ত থেকে রুশ সেনাকে সরিয়ে নিয়ে যেতে হবে। প্রস্তাবে রাজি হননি প্রেসিডেন্ট পুতিন। উল্টে সে দেশের বিরুদ্ধে তাদের আগ্রাসনের ঝাঁঝ আরও বাড়িয়েছে। দখল করেছে ইউক্রেনের মোট ভূখণ্ডের ১৫ শতাংশ। আক্রমণের ঝাঁঝ দেখে বোঝা যাচ্ছে, রাশিয়া ইউক্রেনের পুরোটাই দখল করে নেবে।

এদিকে, পুতিনের পারমাণবিক হামলার ঘোষণায় জি-সেভেন গোষ্ঠীর শীর্ষনেতারা রীতিমতো উদ্বেগে রয়েছে। তারা রাশিয়াকে সতর্ক করে দিতে গিয়ে জানিয়েছে, হামলা হলে পরিণতি ভালো হবে না।  এখন রাশিয়া সেই পরামর্শ মেনে পারমাণবিক হামলা থেকে বিরত থাকে কি না, সেটাই দেখার। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে