দু’ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রী বিজয়া সম্মিলনীতে কী কী করলেন…

সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এদিনের অনুষ্ঠানে তাঁকে গান গাইতেও দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এদিন খোশ মেজাজেই দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE)। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, পরিচালক গৌতম ঘোষ, বিভিন্ন দেশের কনসাল জেনারেল, শিল্পপতি সহ বিশিষ্টজনেরা।

সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। এমনকি এদিনের অনুষ্ঠানে তাঁকে গান গাইতেও দেখা যায়। একদিকে যেমন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের সঙ্গে গান করেন তিনি, অন্যদিকে তাঁকে দেখা যায় সঙ্গীতশিল্পীদের মুগ্ধ শ্রোতা হিসেবেও। প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সি সহ একাধিক শিল্পীকে তিনি বিভিন্ন গান করতেও ‘আব্দার’ করেন।

এদিন তিনি বলেন, রাজ্যে আরও অনেক শিল্পপতি বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য, বুধবার ইকো পার্কের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অনেক শিল্প হচ্ছে। এই বছর দুর্গাপুজোতেই লেনদেন হয়েছে ৫০ হাজার কোটি টাকার। উল্লেখ্য বিশেষ সূত্রে খবর, পরের বছর রাজ্য সরকারের টার্গেট দুর্গাপুজোয় লেনদেনের অঙ্ক দ্বিগুণ করার। মানে লক্ষ্য, লক্ষাধিক। জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে আরও অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে বিনিয়োগ করা হচ্ছে প্রায় ৭২ হাজার কোটি টাকা। তিনি বলেন, তাজপুর বন্দরে আরও অনেক কিছু তৈরি করা হবে। হবে। প্রসঙ্গত, সম্মিলনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী নিজের হাতে ‘তাজপুর বন্দর ইচ্ছাপত্র’ তুলে দিয়েছেন করণ আদানির হাতে।

মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের উদ্দেশ্যেও বার্তা দেন। তিনি বলেন, রাজনীতি ভালো। তবে নেতিবাচক রাজনীতি ভালো নয়। এও বলেন, তাতে আসলে রাজ্যেরই ক্ষতি হয়। এরপরেই তিনি বলেন, ‘আমার বিরোধীদেরকেও শুভেচ্ছা জানাই’। তাঁদের সুস্থতাও কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩