জঙ্গলমহলে পুলিশের নয়া কর্মসূচি ‘লক্ষ্যভেদে’র দ্বিতীয় পর্যায়ের সূচনা

Share:

 নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জঙ্গলমহলের পুলিশ ফের উদ্যোগ নিল। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বুধবার সূচনা হলো ‘লক্ষ্যভেদ’ দ্বিতীয় অধ্যায়। ঝাড়গ্রাম পুলিশ সুপার অরিজিৎ সিনহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সব থানায় থানায় ৩০ জন করে এবং মূল ঝাড়গ্রামে পুলিশ লাইনে(Jhargram Police Line) ৫০ জনকে বিনামূল্যে কোচিং গাইড দেওয়া হবে। মূলত সাব ইন্সপেক্টর থেকে wbcs officer যারা হতে চান তাদের পরীক্ষায় বসার জন্য অভিজ্ঞ পুলিশ অফিসাররা ক্লাস নেবেন ।এমনকি অন্য রাজ্য থেকেও পুলিশের অভিজ্ঞ অফিসাররা ডিজিটাল প্লাটফর্ম(Digital Platfrom) এর মাধ্যমে প্রশিক্ষণ দেবেন।

গত ২০১৯ সালে এই লক্ষ্যভেদ কর্মসূচি শুরু হয়েছিল জঙ্গলমহলে(Jangalmahal)। কিন্তু করোনা পরিস্থিতির দরুন গত দু’বছর এই কর্মসূচি বন্ধ রাখা হয়েছিল বুধবার আবার সেই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের শুভ সূচনা হলো। জঙ্গলমহলের ছেলেমেয়েদের পুলিশের চাকরিতে সাব ইন্সপেক্টর(Sub Inspector) থেকে ডাবলুবিসিএস অফিসার হতে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি সাহায্য করবে । এবার জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের সব জায়গাতেই এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ।

ঝাড়গ্রাম জেলা পুলিশের(Police) উদ্যোগে লক্ষ্যভেদ দ্বিতীয় অধ্যায় আজ ঝাড়গ্রামের ডিএম হলে আয়জিত আয়োজিত এক অনুষ্ঠানে ফের শুরু হলো । উপস্থিত ছিলেন পুলিশ সুপার অরিজিত সিনহা,ঝাড়গ্রামের বিধায়িকা মন্ত্রী বিরবাহা হাঁসদা, গোপিবল্লবপুরের বিধায়ক(MLA) ডা:খগেন্দ্র নাথ মাহাত,বিধায়ক দুলাল মুর্মু ও পুলিশের আধিকারিক সহ ছাত্র ,ছাত্রীরা।বিভিন্ন চাকরির প্রস্তুতি নেওয়া নেওয়া ছাত্র ছাত্রী দের পড়াশুনোর গাইডলাইন দিয়ে তাদের লক্ষ্যকে স্থির করে সফলতার শীর্ষে পৌছনোর জন্য পুলিশের এই উদ্যোগে এবার ১২০০ ছাত্র ছাত্রী দের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জঙ্গলমহলে মাওবাদীদের ডাকে যাতে তরুন প্রজন্ম সাড়া না দেয় তার জন্যই পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য