অমিতাভ বচ্চনের জন্মদিনে বিশেষ উপহার বাংলার প্রাঞ্জলের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ অমিতাভ বচ্চনের(Amitabh Bachhan) জন্মদিনে বিশেষ উপহার হিসেবে গান গাইলেন টলিউডের খুদে শিল্পী প্রাঞ্জল বিশ্বাস(Pranjol Biswas)। আর প্রাঞ্জলের এই গান শুনে খুশিতে কেঁদে ফেললেন স্বয়ং অমিতাভ বচ্চন। মঙ্গলবার ছিল অমিতাভ বচ্চনের ৮০ তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে কেবিসির অনুষ্ঠানে বিশেষ পর্বের আয়োজন করেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন স্ত্রী জয়া বচ্চন এবং পুত্র অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানেই বড় স্ক্রিনে পরিবেশন করা হয় বিগবির প্রিয় রবীন্দ্রসংগীত “আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী” গানটি গেয়েছেন টলিউডের খুদে শিল্পী প্রাঞ্জল বিশ্বাস।

উল্লেখ্য অমিতাভের জন্মদিন উপলক্ষ্যে কেবিসির বিশেষ পর্বে জয়া জানান যে, বাংলার লোকগীতি ও রবীন্দ্র সংগীত বিশেষ পছন্দ করেন বিগ বি। এমনকি শচীন দেব বর্মনের সঙ্গে বিগ বি বাংলা গান নিয়ে আলোচনাও করতেন বলে জানান জয়া। এরপরই জয়া বলেন যে, বিগবির জন্য তিনি বাংলা থেকে একটি বিশেষ উপহার এনেছেন। এরপরই স্ক্রিনে ভেসে ওঠে প্রাঞ্জলের গাওয়া রবীন্দ্রসংগীত যা দেখে চোখে জল এসে যায় অভিনেতার। গানটিতে প্রাঞ্জলের সঙ্গে গলা মেলান বাউল শিল্পী গৌতম দাস ও অনন্যা চক্রবর্তী ।

অন্যদিকে তাঁর গাওয়া গান বিগবির পছন্দ করার প্রসঙ্গে প্রাঞ্জল বলেন, “গত কালকের কেবিসির পর্ব দেখে আমার মা-বাবাও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আমার গানের প্রতিযোগিতা শেষ হওয়ার পর এই শ্যুটিং করার জন্য বলা হয়। এখনও বিশ্বাস হচ্ছে না অমিতাভ বচ্চনের জন্মদিনের বিশেষ উপহার আমাদের গাওয়া এই গান। সত্যিই আপ্লুত। আমি যাতে আরও ভাল কাজ করতে পারি তাঁর জন্য বড়দের আশীর্বাদ একান্ত কাম্য”।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক