আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্র্যামি জেতার স্বপ্ন আর পূরণ হল না, সড়ক দুর্ঘটনায় প্রয়াত তরুণ গায়ক উইলি স্পেন্স

নিজস্ব প্রতিনিধি: হলিউডে মিউজিক ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। চলতি বছর একের পর এক শোকের ছায়া বিশ্বের সঙ্গীত মহলে। আমাদের দেশে চলতি বছরের শুরুতেই প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, এরপরেই মারা গিয়েছেন কিংবদন্তি সুরকার বাপ্পি লাহিড়ী। তারপরেই প্রয়াত হয়েছেন বাংলার কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়, এর কয়েক মাস পরেই কলকাতায় এসে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কেকে। রীতিমতো একের পর এক ঝড় বয়ে চলেছে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির উপর দিয়ে। শুধু ভারতেই নয়, ভারতের বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ভাল নয়।

এই পর্যন্ত একাধিক হলিউড অভিনেতা-অভিনেত্রীরা প্রয়াত হয়েছেন ইংরেজী বিনোদন ইন্ডাস্ট্রিতে। এবার প্রয়াত হলেন জনপ্রিয় হলিউড গায়ক উইলি স্পেন্স (Willie Spence)। মাত্র ২৩ বছর বয়সে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা বিশ্বের সঙ্গীতমহল। ইংরেজি সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী, তিনি মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তাঁর গাড়ির ভিতরে একটি খালি কন্ঠে গান গাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন। সঙ্গে ক্যাপশনে দিয়েছিলেন, “প্রভু আপনি আমার লুকানোর জায়গা।” তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে গায়িকা ক্যাথারিন ম্যাকফি ফস্টার লিখেছিলেন, “আপনি এখন যীশুর সঙ্গে আছেন। ঈশ্বর তোমার মঙ্গল করুক. আমাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞ।” উইলি স্পেন্স, প্রাক্তন আমেরিকান আইডলের রানার আপ। গত মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ তিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান।

জানা গিয়েছে, তাঁর গাড়ির সঙ্গে একটি ট্র্যাক্টরের ব্যপক সংঘর্ষ হওয়ার কারণে গায়ক-সহ তাঁর গাড়ির ভেতর যারা যারা ছিলেন সবাই প্রয়াত হয়েছেন। টেনেসি হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। গত বছর সম্প্রচারিত আমেরিকান আইডলের 19 তম সিজনে, উইলি স্পেন্স রানার আপ হিসাবে স্থান পান এবং চেইস বেকহ্যাম প্রথম স্থান অধিকার করেন। রানার-আপ হওয়ার পর অডিশনে বিচারকদের কাছে স্পেন্স বলেন, “আমি শুধু চাই আমার কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছুক। আশা করি একদিন গ্র্যামি জিতব, যেখানে আমি নিজেকে পাঁচ বছরে দেখতে পাব।” তাঁর যাত্রা সুদীর্ঘ হওয়ার আগেই প্রয়াত হলেন তরুণ প্রতিভা।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ