আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা। যিনি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে রণবীর কাপুরের প্রেমিকার ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু বিয়ের পর অভিনেত্রী অভিনয় থেকে অনেকটাই দূরে সরে যান। জানা গিয়েছে, দাম্পত্য কলহের কারণে স্বামী তুষান ভিন্ডির থেকে আলাদা হয়ে যাচ্ছেন অভিনেত্রী। তবে তাঁরা তাঁদের সন্তানদের একসঙ্গে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। আর পাঁচ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত ইভলিন নিজেই একটি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে।

অভিনেত্রী বলেছেন, ‘হ্যাঁ, আমরা দাম্পত্য সম্পর্ক থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা আমাদের সন্তানদের একসঙ্গে বড় করব। আমরা চাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা হোক। তুষান এবং আমি পারস্পরিক সম্মতিতে আলাদা হচ্ছি। আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। আমরা আজীবনের বন্ধুত্ব এবং যৌথ অভিভাবকত্বের দায়িত্ব পালন করব।’ ২০১৯ সালে ইভলিন ও তুষানের বাগদান সম্পন্ন হয়েছিল। তাঁর স্বামী পেশায় একজন ইন্দো-অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন। ২০২১ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। তাঁরা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করতেন। তবে ইভলিনের বিবাহবিচ্ছেদের খবরটি ভক্তদের কাছে বড় ধাক্কা।

কাজের দিক দিয়ে ইভলিন, ২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। ২০১৩ সালে, রণবীর কাপুরের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। রণবীর কাপুরের সঙ্গে তাঁর রোমান্টিক দৃশ্যগুলো ব্যাপক পছন্দ হয়েছিল ভক্তদের। তাঁদের রসায়ন ছিল অত্যন্ত আকর্ষণীয়। এছাড়াও ইভলিন ‘ইয়ারিয়াঁ’, ‘ম্যায় তেরা হিরো’, ‘ন টেঙ্কি সালা’, ‘জব হ্যারি মেট সেজাল’ এবং ‘হিন্দি মিডিয়াম’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর সর্বশেষ হিন্দি ছবি ছিল ‘সাহু’, যা দিয়ে তিনি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছেন। সেই বছরই তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল। এরপর থেকেই তাঁকে আর পর্দায় দেখা যায়নি। তবে ইভলিন ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। সাত বছর ধরে পর্দায় দেখা যায়নি তাঁকে, তবুও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর দৈনন্দিন জীবনের আপডেট দিয়ে যাচ্ছেন। ভক্তরা অধীর আগ্রহে তাঁর পর্দায় ফেরার অপেক্ষা করছেন। ইভলিনের জার্মানিতে বড় হয়েছেন। তাঁর বাবা একজন পঞ্জাবি এবং মা একজন জার্মানদের বাসিন্দা। ভারতের সঙ্গে তাঁর গভীর সংযোগ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ