কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

ক্রিকেট ও বিনোদন জগতের পাওয়ারফুল জুটি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। পাঁচ বছর প্রেমের পর ২০১৭ সালে ইতালিতে তাঁদের বিয়ে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট ও বিনোদন জগতের পাওয়ারফুল জুটি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। পাঁচ বছর প্রেমের পর ২০১৭ সালে ইতালিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পরপরই অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন অনুষ্কা, তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’-তে। এরপর আর কোনও ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁর। ভারতের থেকে লন্ডনেই বেশিরভাগ সময় কাটান। আর বিরাটের বড় কোনও ম্যাচ থাকলেই ছুটে আসেন। মাঠে থেকে তাঁকে উৎসাহ দেন। আর অনুষ্কা মাঠে না থাকলেও খেলার শেষ মাঠ থেকেই ভিডিও কল করে বিরাট স্ত্রী-সন্তানদের ঝলক দেখে নেন।

এখন বিরাট-অনুষ্কার পৃথিবীর জুড়েই শুধু তাঁদের সন্তান। তাঁদের রসায়ন মুগ্ধ করে তরুণ থেকে প্রবীণ সকলকে। তবে অনুষ্কা, আবার কবে অভিনয়ে ফিরবেন তার জন্যই অপেক্ষা করছে ভক্তরা। তাঁর ‘চাকদা এক্সপ্রেস’-এর কাজ শেষ, কিন্তু ছবি মুক্তি নিয়েই নানা জটিলতা তৈরি হয়েছে। যাই হোক, আজ শুক্রবার (১ মে) অনুষ্কার জন্মদিন, সেই উপলক্ষে জানাবো, কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন তিনি? কিছুদিন প্রেম করার পর অনুষ্কা ও বিরাট কোহলি টাস্কানিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। কিন্তু তাঁদের প্রেম পর্ব কীভাবে শুরু হয়েছিল? পুরোনো একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, বিরাটের অসাধারণ স্মৃতিশক্তি, আমাকে মুগ্ধ করে ছিল। বিরাট জীবনের সব গুরুত্বপূর্ণ তারিখ মনে রয়েছে। আর আমি ছোটখাটো জিনিস ভুলে যাই।আমাদের ডেটিং শুরু হওয়ার আগে বিরাটের এই জিনিসটায় আমি মুগ্ধ হয়েছিলাম।’

একই সাক্ষাৎকারে বিরুষ্কা তাদের মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটানো নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন যে, মেয়ের সঙ্গে থাকার জন্য তারা পার্টি ছেড়ে আসতেও দ্বিধা করেন না। কারণ তাঁরা দুজনেই খুব একটা সামাজিক নন। তাঁরা সাধারণ জিনিস পছন্দ করেন, তাই বাড়িতেই সময় কাটাতে ভালোবাসে। তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে খুব কম সুযোগ পান। তাই, যখন তাঁরা সেই সময়টা পান, চেষ্টা করেন বাড়িতেই থাকার। বিরাট ও অনুষ্কা ২০২১ সালে তাঁদের কন্যা ভামিকা এবং ২০২৪ সালে পুত্র আকাশকে স্বাগত জানান। গোপনীয়তার কারণে পরিবারটি বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছে।

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ