আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমি কেউ নই, সুনীতা একাই আমার সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

নিজস্ব প্রতিনিধি: ‘সন্তানদের যত্ন নিতে আমি পারিনি, একা হাতে আমার স্ত্রী সুনীতাই তাঁদের মানুষ করেছে, এটা স্বীকার করতে আমার দ্বিধা নেই’, হঠাৎ এমন কথা বললেন কেন বলিউডের ‘এভারগ্রীন’ অনিল কাপুর? নিজের সন্তান পালনের দক্ষতার জন্য নিজেকেই দায়ী করলেন। কী হল তাঁর? বলিউডের প্রথম সারির অভিনেতা অনিল কাপুর, বয়স ৭০ ছুঁই ছুঁই, কিন্তু তাঁর চেহারা দেখে তা বোঝার উপায় নেই। ২০ বছরের তরুণদেরও হারিয়ে দিতে পারে তাঁর জৌলুস। প্রায় ২০০-বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। আজও বলিউডে সক্রিয়। কিন্তু বিয়ের প্রাথমিক জীবনে কাজের নেশায় সংসারে তেমন মন দেওয়া হয়নি তাঁর। তাঁর তিন সন্তান সোনম কাপুর, হর্ষ বর্ধন কাপুর এবং রিয়া কাপুরকে একা হাতে মানুষ করেছেন তাঁর স্ত্রী সুনীতা কাপুর।

হ্যাঁ, সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনীল কাপুর নিজেই তা স্বীকার করেছেন। নিজের আত্ম-বিশ্লেষণের সাহসী মুহূর্ত তুলে ধরে অভিনেতা বলেছেন, ‘আমার উচিত ছিল, সন্তানদের পাশে যতটা সম্ভব থাকা। কিন্তু আমি পারেননি সন্তানদের সময় দিতে। আমার স্ত্রী সুনিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একক অভিভাবকের মতো আমার সন্তানদের দায়িত্ব পালন করেছেন। আমি খুব কমই বাড়িতে থাকতাম। আমার সন্তানেরা যদি আমার সম্পর্কে ভাল কথা বলে, তাহলে আমার ভাল লাগে। আমি বুঝতে পারি যে, তাঁরা ভাল ভাবে মানুষ হয়েছে। কিন্তু একজন বাবা হিসেবে আমি আরও অনেক ভাল হতে পারতাম। অনেক দিক থেকেই সুনিতা একজন একক অভিভাবকের মতো ভূমিকা পালন করেছেন। আমি তাঁদের সঙ্গে উপস্থিত ছিলাম, কিন্তু একজন বাবার যেভাবে থাকা উচিত, সেভাবে থাকতে পারিনি।’

অনিল আরও বলেন যে, ‘আমার সন্তানরা যখন বড় হচ্ছিল, তখন তাঁদের জীবন সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না। ওরা কোন ক্লাসে পড়ে, তাও আমি ঠিকমতো জানতাম না। ওদের জন্মদিন আমার মনে থাকত না, আমার স্ত্রী মনে করিয়ে দিত। ওরা আমাকে জিজ্ঞেস করত, আমার জন্মদিন কবে? আর আমি নির্বাক হয়ে যেতাম। কিন্তু ওরা এখন চমৎকার, সুখী মানুষ হিসেবে বড় হয়েছে। ওঁরা প্রতিষ্ঠিত।তাতেই আমি খুশি।’ অনিল কাপুর ১৯৮৪ সালে পোশাক ডিজাইনার সুনিতা কাপুরকে বিয়ে করেছেন। তাঁদের তিন সন্তান, সোনম, রিয়া এবং হর্ষ বর্ধন তিনজনই প্রতিষ্ঠিত। সোনমই প্রথম তার বাবার পদাঙ্ক অনুসরণ করে বলিউডে ডেবিউ করেন। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশের আগে তিনি ‘ব্ল্যাক’ ছবিতে সঞ্জয় লীলা ভানসালির সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। হর্ষ ২০১৬ সালে ‘মির্জা’ ছবির মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন। তবে রিয়া অভিনয়ে যুক্ত না থাকলেও, তিনি ২০১০ সালে ‘আয়েশা’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। অনিলকে সর্বশেষ সুরেশ ত্রিবেণীর অ্যাকশন ড্রামা ‘সুবেদার’-এ দেখা গিয়ে ছিল। এই বছরের শেষের দিকে তাঁকে দুটি ছবিতে দেখা যাবে। স্পাই থ্রিলার ‘আলফা’ এবং শাহরুখ খান অভিনীত ‘কিং’-এ।

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ