ভক্তদের প্রার্থনা ও ভালোবাসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন আবু হেনা রনি

এতদিন তো শুধু কাজ করেছি, মানুষ আমার কাজ দেখে আনন্দ পেয়েছেন। কিন্তু মানুষ যে আমাকে কতটা ভালো বাসতেন তা অনুমান করতে পারতাম না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মাসেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের কৌতুক অভিনেতা আবু হেনা রনি। এপার বাংলাতেও তিনি ভীষণই জনপ্রিয়। বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ এর একজন বিখ্যাত প্রতিযোগী ছিলেন রনি। তাঁর সুন্দর সুন্দর কথায় মুগ্ধ এপার-ওপার দুই বাংলারই। কৌতুক শিল্পী মীরেরও সঙ্গেও ঘনিষ্ট বন্ধুত্বের সম্পর্ক রনির। সোশ্যাল মিডিয়া থেকেই জানা যায়, রনির এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। খোদ মীরও নিজের সোশ্যাল মিডিয়ায় রনির একটি ছবি দিয়ে তাঁর দ্রুত সুস্থতার জন্যে প্রার্থনা করেছিলেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছিলেন কৌতুক অভিনেতা আবু হেনাসহ আরও পাঁচজন। জানা যায়, সেদিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি এই অনুষ্ঠানে গ্যাস বেলুন ওড়ানোর চেষ্টাও করেও বেলুনগুলো ওড়াতে পারছিলেন না। আর বিষয়টি রনি কাছ থেকে দেখতে গিয়েই গ্যাস বেলুন বিস্ফোরণের শিকার হন তিনি। সেদিন রাতেই তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের অধীনে হাসপাতাল ভর্তি করা হয়। শোনা গিয়েছিল, গাজিপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে ভয়াবহ অগ্নিদগ্ধের শিকার হন রনি। রনির চিকিৎসার জন্যে ১৩ জন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এখন কেমন আছেন রনি?

আপাতত তিনি ভালো আছেন। হাসপাতাল থেকেই তিনি তাঁর শরীরের বর্তমান অবস্থা প্রসঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আগে বেশ ব্যথা ছিল শরীরজুড়ে। এখন ব্যথাটা নেই। জীবনে প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েছি। ভেবেছিলাম জীবনটা বুঝি এখানেই শেষ। কিন্তু ঘটনার পর মানুষের এত ভালোবাসা পেয়েছি যে তাতে মনে হচ্ছে না পুড়লে এই ভালোবাসার পরিমাণটা বুঝতে পারতাম না।’ টানা ২৫ দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসির রাজা রনি। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রনি শারীরিক সুস্থতা প্রসঙ্গে জানিয়েছেন, রনির ডান হাতটা ভালো হয়েছে। বাঁ হাতের ক্ষত শুকাতে আরো কিছুটা সময় লাগবে। তাঁর সঙ্গে যে পুলিশ সদস্য এখানে ভর্তি ছিলেন তিনিও এখন সুস্থ। আগামী সপ্তাহে তাঁদের হাসপাতাল থেকে ছাড়া হবে। তবে নিজের এই খারাপ সময়ে রনি টের পেয়েছেন ভালোবাসা কী জিনিস! হাসপাতাল থেকেই রনি জানিয়েছেন, ‘এতদিন তো শুধু কাজ করেছি, মানুষ আমার কাজ দেখে আনন্দ পেয়েছেন। কিন্তু মানুষ যে আমাকে কতটা ভালো বাসতেন তা অনুমান করতে পারতাম না। শরীর দগ্ধ হওয়ার পর তাঁদের ভালোবাসার গভীরতা বুঝতে পারলাম। মানুষ আমাকে এত ভালোবাসে। তাই মনে হচ্ছে অগ্নিদগ্ধ হওয়াটা দরকার ছিল।’

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস