“বলিউডে ৮ বছর জার্নি আমাকে হতাশাগ্রস্ত বানিয়ে তুলেছিল, অসুস্থ হয়ে পড়েছিলাম”: বিস্ফোরক নার্গিস

লিউড থেকে তাঁকে 'অপরিপক্ক' বলা হয়েছিল। কারণ তিনি যাঁদের সঙ্গে কথোপকথনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের সঙ্গে কথা বলেন না। তিনি 'খ্যাতি এবং প্রমোদ'-এ আসক্ত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড়ই আজব। এখানে একবার নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারলেই কেল্লাফতে। বিশেষ করে, বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে আজও ছুটছে একাধিক নবীন প্রতিভারা। কিন্তু বলিউডে প্রতিষ্ঠিত হতে শুধুই যে প্রতিভার দরকার তা শুধু নয়। দরকার প্রচুর সহ্যশক্তি, ধৈর্য্যেরও। বলিউডে পথ চলা খুবই কঠিন, কাস্টিং কাউচের শিকার বা পরিচালক-প্রযোজকদের সঙ্গে রাত্রিবাসের কুরুচিপূর্ণ প্রস্তাব পান নি, এমন কেউ অভিনেত্রীদের তালিকা খুব কম। বিশেষ করে প্রতিষ্ঠিত নায়িকাদের অতীতে একাধিক ঘটনা বর্তমান। যা কেউ কেউ শিকার করলেও অধিকাংশ অভিনেত্রীরা নিজেদের কেরিয়ার ধসে যাওয়ার জন্যে প্রকাশ্যে আনতে সাহস পান নি। এছাড়াও একাধিক অভিনেত্রীরা খ্যাতি পেলেও কেরিয়ারের মধ্য গগনেই বিদায় নিয়েছে বলিউড থেকে। তার মধ্যে একজন বিদেশি অভিনেত্রী নার্গিস ফাকরি। বলিউডে যার আত্মপ্রকাশ অভিনেতা রনবীর কাপুরের ‘রকস্টার’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে বহুদিন হলো বলিউডে তাঁর দেখা মিলছে না।

সম্প্রতি বলিউডে নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস। জানালেন, বলিউড তাঁকে ‘হতাশাগ্রস্ত’ করে রেখেছিল। রকস্টার ছাড়াও মাদ্রাজ ক্যাফে, ম্যায় তেরা হিরো, আজহার এবং হাউসফুল 3-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন নার্গিস। তাঁর অভিনয়ও প্রশংসনীয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন যে, বলিউড থেকে তাঁকে ‘অপরিপক্ক’ বলা হয়েছিল। কারণ তিনি যাঁদের সঙ্গে কথোপকথনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের সঙ্গে কথা বলেন না। তিনি ‘খ্যাতি এবং প্রমোদ’-এ আসক্ত নয়। আমি এতটাই সৎ ছিলাম যে, কেউ এটিকে ভালো চোখে দেখেনি। বলিউডের নিয়ম ছিল, আপনি যদি কারুর সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য না পান তাও আপনাকে লোকেদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি তা পারিনি। তাই আমাকে অপরিণত বলা হয়েছিল। আজ, আমি বুঝতে পেরেছি যে বাস্তবে তিনটি মুখ রয়েছে – একটি ব্যবসায়িক মুখ, একটি সৃজনশীল মুখ এবং তারপরে আপনার নিজের মুখ।”

তিনি আরও বলেন, “আট বছর এবং আমি খুব কমই আমার পরিবারের সঙ্গে থাকতে পেরেছি। বলিউডে এতটাই মানসিক চাপ দেওয়া হত, যেখানে আমি অসুস্থ বোধ করছিলাম। ফলস্বরূপ, আমি স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছিল। তাই আমি সুস্থ হওয়ার জন্য দুই বছর ছুটি নিয়েছি।” বর্তমানে নার্গিস বলিউডের প্রজেক্টের পাশাপাশি, নার্গিস হলিউডের হিট স্পাই-এ মেলিসা ম্যাকার্থি, জেসন স্ট্যাথাম এবং জুড ল অভিনীত ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও তিনি পবন কল্যাণের হরি হারা ভিরা মাল্লুতেও অভিনয় করেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে