Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজো কোন তিথিতে পড়েছে দেখে নিন…

এই সময়ে শ্মশানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। গভীর রাতে চলে যজ্ঞ। পূর্ব পুরুষদের উদ্দেশ্যে খাবার এবং জল নিবেদন করা হয় শ্মশানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ অক্টোবর কালীপুজো (KALI PUJA)। এই দিনটিকে দীপান্বিতা বা দীপাবলিও বলা হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিনে এই উৎসব আলোর। জেনে নিন পুজোর তিথি কখন পড়েছে।

আগামী ২৪ অক্টোবর, সোমবার পুজো। অমাবস্যার সময় হয় দেবী কালিকার আরাধনা। এই বছরে অমাবস্যা তিথি পড়েছে ২৪ অক্টোবর সন্ধ্যে ৪টা ৫৭ মিনিট থেকে। তিথি থাকবে ২৫ অক্টোবর ভোর ৪টা ২৬ মিনিট পর্যন্ত। এই বছরে কালীপুজোর অমৃত যোগ পড়েছে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত্রি ৩টা ১৬ মিনিট পর্যন্ত।

কালীপুজোর দিনে দেবীর বিভিন্ন রূপের পুজো করা হয়। কোথাও দেবী কালো আবার কোথাও তিনি শ্যামা। এই সময়ে শ্মশানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। গভীর রাতে চলে যজ্ঞ। পূর্ব পুরুষদের উদ্দেশ্যে খাবার এবং জল নিবেদন করা হয় শ্মশানে। উল্লেখ্য, বেশির ভাগ বিগ্রহ ‘দক্ষিণা কালী’ হিসেবে পূজিতা। শিবের বুকে দেবীর ডান পা আগে থাকলে তাঁকে দক্ষিণা কালী বলা হয়। আর বাম পা আগে থাকলে তিনি বামা।  

উল্লেখ্য, মহাকালিকা (KALI)। যিনি সৃষ্টির আদি, সমস্ত সৃষ্টের জননী। জানেন তিনি কে? কেন শিবের জন্মদাত্রী? কী করেই বা স্ত্রী হলেন? বিশ্ব ব্রম্ভাণ্ডের সূচনালগ্নে অন্ধকারময় জগৎ সংসার থেকে বেরিয়ে এসেছিল উজ্জ্বল আলোক শিখা। আত্মপ্রকাশ করেছিলেন আদ্যা শক্তি পুরাতনী। সৃষ্টি করেছিলেন মহাকাল!

মহাকাল শক্তি সৃষ্টি করার পরে তাঁকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর- তিন রূপ দিয়েছিলেন দেবী। সৃষ্টি করেছিলেন কারণ সাগর। ত্রিদেবকে সাধনায় বসার বিধান দিয়েছিলেন আদ্যা শক্তি। দেবগণ যখন কারণ সাগরে সাধনায় মগ্ন, তখন তাঁদের সামনে ভেসে আসে শব দেহ। ব্রহ্মা, বিষ্ণু ঘৃণায় সরিয়ে নিলেন মুখ। যোগী দেবাদিদেব জ্ঞানচক্ষুতে দেখতে পেয়েছিলেন, এই শব দেহ আসলে মহাশক্তি কালিকা। ধারণ করলেন বক্ষে। তারপর মহাকালী যোগী শ্রেষ্ঠকে বলেছিলেন, তিনিই মহাকালীর পূর্ণ শক্তি ধারণে সক্ষম। প্রস্তাব দিয়েছিলেন, সহধর্মিনী রূপে বরণের। দেবাদিদেব বলেছিলেন, তিনি ধন্য কিন্তু এই আদ্যা শক্তি থেকেই তাঁর জন্ম। জননীকে কী ভাবে স্ত্রী হিসেবে বরণ করবেন?! মহামায়ার প্রত্যুত্তর ছিল, ব্রহ্মার মানস পুত্র দক্ষের কন্যা সতী রূপে জন্ম গ্রহণ করবেন তিনি। 

হরমুজে মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে পাল্টা ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের