অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? দিনের পর দিন অফিসের কাজ, মিটিং আর টার্গেটের চাপে নাজেহাল? অথচ এমন একটি ইন্টার্নশিপ রয়েছে, যেখানে কাজই হল ঘুমানো। সাধারণত ইন্টার্নশিপ মানেই অফিসে কাজ শেখা, নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব পালন করা এবং তার বিনিময়ে স্টাইপেন্ড পাওয়া। কিন্তু সেই প্রচলিত ধারণাকে কার্যত বদলে দিয়েছে ভারতের হোম ও ফার্নিশিং সংস্থা Wakefit। সংস্থার উদ্যোগে আয়োজিত ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর পঞ্চম মরশুমে বিজয়ী হয়েছেন মুম্বইয়ের বাসিন্দা জিনিয়া চট্টোপাধ্যায়। ৬০ দিনের এই অদ্ভুত প্রতিযোগিতা জিতে পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ১০ লক্ষ টাকা। 

কীভাবে চলেছিল ৬০ দিনের প্রতিযোগিতা? 

এই অভিনব ইন্টার্নশিপে অংশ নেওয়ার জন্য দেশজুড়ে ২ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। একাধিক পর্যায়ের বাছাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের পর মাত্র ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এরপর প্রায় ৬০ দিন ধরে চলে প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের নির্দিষ্ট ঘুমের রুটিন মেনে চলতে হত। পাশাপাশি প্রতিদিনের ঘুমের সময় এবং গুণমানের উপর নজর রাখা হত। স্লিপ ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রত্যেকের স্কোর তৈরি করা হত। সেই স্কোরের ভিত্তিতে তৈরি হত লিডারবোর্ড। অর্থাৎ শুধু বেশি সময় ঘুমালেই চলত না, ঘুমের মান এবং নিয়মিত অভ্যাস বজায় রাখাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

এই ইন্টার্নশিপের আকর্ষণীয় বিষয় ছিল প্রতি সপ্তাহে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা। যেমন ‘স্লিপ সিনেমা’ নামের চ্যালেঞ্জে জনপ্রিয় সিনেমার দৃশ্যকে ঘুমের সঙ্গে মিলিয়ে নতুনভাবে অভিনয় করতে হত। ‘স্লিপ বিঙ্গো’তে এক সপ্তাহের ঘুমের অভ্যাস পর্যালোচনা করতে হত প্রতিযোগীদের। সবচেয়ে মজার বিষয় ছিল ‘আন্ডারকভার স্লিপ মিশন’। এই চ্যালেঞ্জে কথোপকথনের মধ্যে কাউকে সন্দেহ করতে না দিয়ে ‘ব্ল্যাঙ্কেট’ অথবা ‘পিলো’ শব্দ ১০ বার ব্যবহার করতে হত। প্রতি সপ্তাহে সেরা পারফরম্যান্স করা প্রতিযোগীকে দেওয়া হত ‘প্রো স্লিপার অফ দ্য উইক’ খেতাব। 

প্রায় দু’মাসের প্রতিযোগিতার পর রত্নাগিরি মণিকন্দন, জিনিয়া চট্টোপাধ্যায় এবং মেহেক খোট সেরা তিন প্রতিযোগী হিসেবে উঠে আসেন। তবে হায়দরাবাদের করিম খানও ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ফাইনালে জায়গা করে নেন।  ‘বিগ বেড’ নামের গ্র্যান্ড  ফাইনাল ছিল রীতিমতো রিয়্যালিটি শোয়ের মতো। সেখানে ‘মেমরি ফোম চ্যালেঞ্জ’-এ নির্দিষ্ট ছবি দেখে একই রকম বেডরুম সাজাতে হত প্রতিযোগীদের। এরপর ছিল ‘স্লিপ অকশন’। সেখানে বালিশ, কম্বল, এসি, ঘরের আলো এবং শব্দ নিয়ন্ত্রণের মতো প্রয়োজনীয় বিষয়গুলি বেছে নিয়ে নিজেদের ঘুমের পরিবেশ তৈরি করতে হত। সবশেষে নিজেদের তৈরি ঘুমের পরিবেশে একটি রাত কাটান ফাইনালিস্টরা। সেই রাতের স্লিপ স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়। আর তাতেই বাজিমাত করেন জিনিয়া চট্টোপাধ্যায়। তিনি জিতেছেন ৯ লক্ষ ৩৬ হাজার ৪০০ টাকা। উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার এই স্লিপ ইন্টার্নশিপ চালু করেছিল Wakefit। সংস্থার তথ্য অনুযায়ী, প্রথম চারটি মরশুমে ১০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল এবং মোট ৬৫ জন ইন্টার্ন ১ লক্ষ টাকা করে স্টাইপেন্ড পেয়েছিলেন।ইতিমধ্যেই ষষ্ঠ মরশুমের জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলে সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে।  

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন