ঝাড়গ্রামে প্রচুর নিষিদ্ধ বাজি সহ গ্রেপ্তার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: নিষিদ্ধ শব্দবাজি সহ দুজনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া(Manickpara) ফাঁড়ির পুলিশ। শনিবার ঝাড়গ্রাম ব্লকের বালিভাষা লাল ব্রিজের কাছে একটি গাড়িকে দাঁড় করায় । সেই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় চার হাজার নিষিদ্ধ শব্দবাজি(Banned Fire Crackers) উদ্ধার করে এবং ওই শব্দবাজি নিয়ে আসার জন্য শেখ সম্রাট ও মুস্তাক খান নামে দুইজনকে পুলিশ প্রথমে আটক করে তারপরে তাদের গ্রেফতার করে। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ছেরুয়া এলাকায়।

রবিবার ওই দুজনকে ঝাড়গ্রাম আদালতে(Jhargram Court) তোলা হয় ।ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত দুইজনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, নিষিদ্ধ শব্দ বাজির আমদানি, মজুত এবং চোরাচালান রুখতে ইতিমধ্যেই প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী(CM) মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যে বেআইনি নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে নাকা চেকিং(Naka Checking) ও অভিযান শুরু করেছে পুলিশ। এই অভিযানেই প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ছে নিষিদ্ধ শব্দবাজি।

শুধু নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো নয় এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন থানা এলাকায় প্রচার(Awarness) অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। যাতে শব্দ বাজি ব্যবহারে মানুষ আগ্রহী না হয়।বড়বাজার সহ শহর শহরতলীর যেসব এলাকায় আতশবাজি কারবারীরা রয়েছেন ,তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে পুলিশ। উদ্দেশ্য একটাই নিষিদ্ধ শব্দবাজি মজুত এবং বিক্রি বন্ধ করা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য